গত বছর করোনার কারণে পিছিয়ে গিয়েছিল টোকিও অলিম্পিক। যা ১২৪ বছরের অলিম্পিক ইতিহাসে প্রথমবার। পরবর্তী দিনক্ষণ হিসেবে ঠিক হয়েছিল ২০২১ সালের ২৩ জুলাই। এরই মধ্যে দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি জানিয়ে দিয়েছে যে, যৌন সঙ্গম বা পার্টি গেম চলাকালীন গেমস ভিলেজের ভিতর করা যাবে না।
সেই সঙ্গে নিজের কাছে কোনও কন্ডোমও রাখতে পারবেন না কোনও অ্যাথলিটরা। এইবারের অলিম্পিকে মাথায় রাখতে হবে কোভিড প্রোটোকলও, সেই কথা ভেবেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। প্রসঙ্গত গত বছর, ৩০ মার্চ আইওসি টোকিও অলিম্পিকের নয়া দিনক্ষণ ঘোষণা করে জানায় যে পুরোনো ক্রীড়াসূচি মেনেই ২০২১ সালে ফের অলিম্পিক আয়োজন করা হবে। শুরু হবে ২০২১ সালের ২৩ জুলাই। শেষ হবে ৮ আগস্ট।
সম্প্রতি জাপানের এক সমীক্ষায় দেখা গিয়েছে সে দেশের ৮০ শতাংশ মানুষই এবছর টোকিওতে অলিম্পিক হোক তা চাইছেন না। সরকারও তাই টুর্নামেন্ট বাতিল করার জন্য চাপে।





