করোনা পরিস্থিতির কারণে মাঝপথেই বন্ধ হয়ে গেল আইপিএল। এবারের আইপিএলে বেশ কিছু তরুণ প্রতিভাকে দেখা যায়। খেলা জারি থাকলে হয়ত এই তরুণ প্রতিভা আরও বেশি বিকশিত হতে পারত। এদের মধ্যে অন্যতম হলেন শাহরুখ খান।
ঘরোয়া পারফরম্যান্সের জেরেই আইপিএলে ডাক পান শাহরুখ। চেন্নাইয়ের বছর পঁচিশের এই ব্যাটসম্যানকে ৫ কোটি ২৫ লক্ষ টাকার বিনিময়ে অভিনেত্রী প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংস নিজেদের দলে নেয়। ৮ ম্যাচে ১০৭ রান করে দলের নাম রাখার চেষ্টা করেন শাহরুখ।
আরও পড়ুন- কি ভবিষ্যৎ অসমাপ্ত আইপিএল-এর? সময় বার করা সম্ভব হবে কিনা বলা যাচ্ছে না, বক্তব্য বোর্ড প্রেসিডেন্টের
কিছুদিন আগেই শাহরুখ ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা গিয়েছে, হোটেলের রুমে তিনি একান্তে একটি ছবি তুলেছেন প্রীতির সঙ্গে। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন ক্রিকেটার।
View this post on Instagram
শাহরুখ এই ছবিতে ক্যাপশন দেন, “Naina, 1 2 3 tinggg”। নয়না নামটা দেখেই অনুরাগীরা এই ছবিতে ‘কাল হো না হো’ ছবির যোগ খুঁজে পান। ২০০৩ সালে কিং খান ও প্রীতি জিন্টা অভিনীত ‘কাল হো না হো’ ছবিটি সুপার-ডুপার হিট হয়েছিল। এই ছবিতেই প্রীতি জিন্টার চরিত্রের নাম ছিল নয়না ক্যাথরিন কাপুর।





