সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ম্যাচের খেলার একটি মুহুর্ত। তারপর থেকে দু’টি দলে বিভক্ত, ভারতীয় ক্রিকেট প্রেমীরা। হার্দিক পাণ্ডিয়া কটু কথা বলছেন রোহিত শর্মাকে? এরকম প্রশ্ন উঠেছে সব মহলে। ব্যপারটা কী?
গত রবিবার এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের তৃতীয় ম্যাচ চলাকালীন, আগের দ্বিতীয় ম্যাচের একটি মুহূর্ত ভাইরাল হয়ে যায়। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ভারতীয় দলের বোলিংয়ের সময় একটি ওভার শেষ হওয়ার পর এজবাস্টন স্টেডিয়ামের দৃশ্য দেখানো হচ্ছিল। সেইসময় স্টাম্প মাইকে কিছু কথা ধরা পড়ে।
এই নিয়ে নেটিজেনদের একাংশ বলছেন, রোহিতের ফিল্ডিং সাজানো নিয়ে মোটেই খুশি ছিলেন না হার্দিক পাণ্ডিয়া। তাই রোহিতের উপর কটু কথা বলেন তিনি। সেই নিয়ে ট্যুইটারে #HardikabusedRohit ট্রেন্ড শুরু করেন রোহিত অনুগামীরা।
আবার উল্টোদিকে, হার্দিক অনুগামীরা লিখছেন, রোহিতের উদ্দেশ্যে কোনও খারাপ কথা ব্যবহার করেননি হার্দিক। এই নিয়ে শুরু হয়েছে বিবাদ। তবে এখনও কোনও কিছুই প্রমানিত হয়নি সেই ভিডিও থেকে।





