শেষ কিছু ম্যাচে ভালো ফর্ম করতে পারেননি বিরাট কোহালি। ব্যাট হাতে হয়েছেন ব্যর্থ। ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচটি ১৪ জুলাই লর্ডসে খেলা হয়েছিল। এই ম্যাচে বড় পরাজয়ের মুখে পড়েছিল টিম ইন্ডিয়া। মাত্র ১১ রানে আউট হয়ে যান কোহলি।
এরপর কোহলিকে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। এমনকি সুনীল গাভাস্কার, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়’র মতো মানুষেরাও তাঁকে নিয়ে বলছেন। ম্যাচের পর অধিনায়ক রোহিত শর্মাকে যখন বিরাট কোহলিকে নিয়ে প্রশ্ন করা হয়,তখন তিনি রেগে যান।
আবারও সাংবাদিক সম্মেলনে রেগে গেলেন হিটম্যান। সাংবাদিকদের বিরক্তির স্বরে বললেন, ,‘কেন এই বিষয়টা নিয়ে বারবার কথা হচ্ছে। ঠিক আছে প্রশ্ন করুন।’ এরপর সাংবাদিকরা কিং কোহালির বর্তমান ফর্ম নিয়ে প্রশ্ন করে। উত্তরে তিনি জানান, ‘ বিরাট অনেক ম্যাচ খেলেছে,সে বহু বছর ধরে খেলছে এবং সে খুব ভালো ব্যাটসম্যান। তার কোনো আশ্বাসের প্রয়োজন নেই। আমি গত সংবাদ সম্মেলনেও বলেছিলাম যে ফর্ম উঠা নাম করতেই পারে। প্লেয়ারের ক্লাসটাই আসল। সব খেলোয়াড়ের ক্যারিয়ারেই এমনটা হয়। সে দলের হয়ে অনেক ম্যাচ জিতিয়েছে,তাই ফর্মে ফিরতে তার দরকার মাত্র একটা বা দুটো ভালো ম্যাচ’।
শোনা যাচ্ছে, পরবর্তী ওয়েস্ট ইন্ডিজ সফরে একদিনের সফরে ভারতের সঙ্গে থাকবেন না বিরাট কোহলি। টি-২০ ম্যাচ নিয়েও সংশয় রয়েছে।






