গতকাল ইস্টবেঙ্গল সমর্থকদের দুই গোষ্ঠীর বিবাদের জেরে উত্তপ্ত হয়ে ওঠে ইস্টবেঙ্গল ক্লাবের সামনের জায়গা। তাদের উপর চলে পুলিশের লাঠিচার্জও। এবার তাদের পাশে দাঁড়ালেন ভারতীয় ফুটবলের অন্যান্য ক্লাবের সমর্থকরা। লাল-হলুদ সমর্থকদের উপর পুলিশের এই লাঠিচার্জ কিছুতেই মানতে পারছেন না আইলিগ ও আইএসএল খেলা বেশ কিছু ক্লাবের সমর্থকেরা।
এই কারণে কলকাতা পুলিশের ওপর নিজেদের জাহির করলেন আইএসএল-এর ক্লাব নর্থইস্ট ইউনাইটেড এফসি, মুম্বই সিটি এফসি, বেঙ্গালুরু এফসি, এফসি গোয়া, এবং আইলিগের ক্লাব চেন্নাই সিটি এফসি-র সমর্থকরা। পুলিশের ভূমিকা নিয়ে ওঠে প্রশ্ন। ইস্টবেঙ্গল সমর্থকদের পাশে দাঁড়িয়ে নর্থইস্ট ইউনাইটেডের ফ্যান ক্লাব হাইল্যান্ডার ব্রিগেড টুইটারে লেখেন যে তারা পুলিশের এই ন্যাক্কারজনক ব্যবহারের তীব্র নিন্দা জানাচ্ছে।
https://twitter.com/HighlanderB8/status/1417861489617035264
তাদের প্রিয় দল ইস্টবেঙ্গল কী আদৌ আইএসএল বা আইলিগ খেলতে পারবে, এই প্রশ্নের উত্তরই দীর্ঘদিন ধরে খুঁজছেন লক্ষ লক্ষ ইস্টবেঙ্গল সমর্থক। এর মধ্যেই ইনভেস্টরের চুক্তিতে সই না করার কথা সিদ্ধান্ত নিয়েছে ক্লাবের কর্মকর্তারা। এর জেরে শুরু হয় ব্যাপক বিতর্ক।
এমন পরিস্থিতিতে অন্য কোনও রাস্তা না খুঁজে পেয়ে গতকাল, বুধবার ইস্টবেঙ্গল ক্লাবের গেটের সামনে নিজেদের প্রতিবাদ জানাতে জমায়েত করেন ক্লাবের সমর্থকরা। এর জেরে বুধবার দুপুরে অগ্নিগর্ভ হয়ে ওঠে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবু।
আরও পড়ুন- ইস্টবেঙ্গল ক্লাবের সামনে সমর্থকদের বিক্ষোভ, হাতাহাতি, পুলিশের সঙ্গে বচসা, লাঠিচার্জ
ক্লাব কর্তাদের সঙ্গে সহমত একপক্ষের সঙ্গে বিরোধ বাঁধে ক্লাবের সমর্থকেরই অন্য এক গোষ্ঠীর যারা ক্লাব কর্তাদের সঙ্গে সহমত নয়। এই দুই সমর্থক গোষ্ঠীর মধ্যে বাক্য বিনিময় থেকে শুরু হয় বচসা। এরপর সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলে আসরে নামে কলকাতা পুলিশ। তাদের লাঠির আঘাতে আহত হয়েছেন বেশ কিছু সমর্থক। এই ঘটনার নিন্দাতেই সরব হয়েছে আইএসএল ও আইলিগের বিভিন্ন ক্লাবের নানান সমর্থক।
তবে পুলিশের তরফে লাঠিচার্জের ঘটনা স্বীকার করা হয়নি। কিন্তু এই বিষয়ে চুপ করে থাকেনি অন্যান্য ফুটবল ক্লাবের সমর্থকরাও। বেঙ্গালুরু এফসি-র সমর্থক ওয়েস্ট ব্লক ব্লুজের তরফ থেকে টুইট করে জানানো হয় যে তারা পুলিশের লাঠিচার্জের শিকার হওয়া ইস্টবেঙ্গল সমর্থকদের পাশে রয়েছে।তাদের মতে, সমর্থকরা ফুটবলের পরিকাঠামো ও ক্লাব প্রশাসনে স্বচ্ছতার দাবী তুলে কোনও ভুল করেননি। তারা আশা করেছে যে ইস্টবেঙ্গলের এই সমস্যার দ্রুত সমাধান হবে।
https://twitter.com/WCBMumbai/status/1417852881554710530
অন্যদিকে আবার মুম্বই সিটি এফসি-র সমর্থক ওয়েস্ট কোস্ট ব্রিগেডের তরফেও একটি টুইট করা হয়েছে।





