মহা সমস্যার মুখে শহরবাসী! কলকাতার বিস্তীর্ণ এলাকায় আজ বন্ধ জল, মহাদুর্ভোগ বাসিন্দাদের

কলকাতার বিস্তীর্ণ এলাকায় আজ, শনিবার বন্ধ থাকবে জল সরবরাহ। আগামীকাল, রবিবার ফের পরিষেবা স্বাভাবিক হবে বলে খবর। মূলত পাইপলাইন ও পাম্প মেরামতির জন্যই জল সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে কলকাতা পুরসভার তরফে।

কোথায় কোথায় বন্ধ থাকবে জল সরবরাহ?

কলকাতা পুরসভা সূত্রে খবর, দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা পানীয় জল সরবরাহ পরিষেবা বন্ধ থাকবে। জানা গিয়েছে, যাদবপুর, টালিগঞ্জ, গার্ডেনরিচ, বেহালায় বন্ধ পানীয় জল পরিষেবা থাকবে। এছাড়াও সেন পল্লি, গান্ধী ময়দান, প্রফুল্ল পার্ক, কালীঘাট, পর্ণশ্রী, রানিকুঠি, চেতলা, গড়ফা, গল্ফগ্রিন লায়েলকা, হালা, গল্ফগ্রিন লায়েলকা, সিরিটি, বাঁশদ্রোণী, মেটিয়াবুরুজ, দাসপাড়া, শকুন্তলা পার্ক বুস্টার পাম্পিং স্টেশন ও ক্যাপসুল পাম্পিং স্টেশন থেকে জল সরবরাহ করা হবে না।

আর এর ফলে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে  গার্ডেনরিচ, গড়িয়া, জোকা, নাকতলা, বাঁশদ্রোণী, নেতাজিনগর, আজাদগড়, গড়ফা, সন্তোষপুর, যাদবপুর, মোমিনপুর,বেহালা, হরিদেবপুর, চেতলা, হাজরা, গড়িয়াহাট, বিক্রমগড়, প্রিন্স আনোয়ার শাহ রোড-সহ একাধিক এলাকায়।

আজ, শনিবার সকাল ১০টা থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে জল সরবরাহ। এদিন দুপুরে ও বিকেলে উক্ত এলাকায় মিলবে না জল। যদিও কলকাতা পুরসভার তরফে আগেই এই বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছিল। তবে তাও যে এলাকাবাসীরা দুর্ভোগের মুখে পড়বেন, তা বলাই বাহুল্য। আগামীকাল, রবিবার থেকে স্বাভাবিক হবে পরিষেবা।

RELATED Articles