ভয়াবহ আগুন বহুতলে, আগুনে পুড়ে মৃ’ত্যু ৯ মাসের শিশু-সহ ৪ জনের

ভয়াবহ আগুনের জেরে মর্মান্তিক ঘটনা। আগুন গ্রাস করল ৯ মাসের শিশুকে। মৃত্যু আরও ৩ জনের। গুরুতর আহত হয়েছেন ২ জন। বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৪ জনের।

কোথায় ঘটেছে এমন ঘটনা?  

ঘটনাটি ঘটেছে দিল্লির সহোদরা এলাকার এক বহুতলে। সূত্রের খবর, গতকাল, শুক্রবার বিকেলে আগুন লাগে ওই বহুতলে। বিকেল ৫টা ২২ মিনিট নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। বহুতলের একেবারে নীচের তলায় অনেকটা আগুন ছড়িয়ে পড়েছিল। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।

আগুনের জেরে শ্বাসকষ্টে মৃ’ত্যু হয় ৯ মাসের খুদের। প্রাণ হারিয়েছেন্ম ২৮ ও ৪০ বছরের দুই মহিলা ও ১৭ বছরের এক নাবালকও। দমকল সূত্রে খবর, ওই বহুতলের নীচের তলায় ছিল রবার কাটার মেশিন, ওয়াইপার ও আরও নানান সরঞ্জাম। তাতেই আগুন আরও ছড়িয়ে যায়। সেখান থেকে ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ সূত্রে খবর, দমকল বাহিনী সেখানে পৌঁছনোর আগে স্থানীয়রা এক শিশু ও আরও তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে, ৪ জনকেই মৃ’ত বলে ঘোষণা করেন চিকিৎসক। বর্তমানে হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি এক ৭০ বছরের বৃদ্ধা ও এক ১৬ বছরের নাবালিকা।

কীভাবে লাগল আগুন?

বহুতলে কীভাবে এমন আগুন লাগল, তা এখনও সঠিক জানা যায়নি। তদন্ত করছে পুলিশ। ওই চারতলা বিল্ডিংয়ের মালিক ভরত সিং। নীচের দুটি তলা ভাড়া দিয়েছিলেন তিনি। এই বিল্ডিংয়ে পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র ছিল কী না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ফরেনসিক দল গিয়েছে সেখানে। আজ, শনিবার ফের পরীক্ষানিরীক্ষা করে তারা রিপোর্ট জমা দেবেন এই ঘটনার।  

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles