টনসিলের অপারেশন করাতে গিয়ে মৃ’ত্যু হল এক রোগীর। রোগীর পরিবারের অভিযোগ হাসপাতালে চিকিৎসার গাফিলতির ফলেই মৃত্যু হয়েছে মহিলার। নার্সিং হোমে তুমুল বিক্ষোভ দেখায় মৃ’তার পরিবার। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কী ঘটেছে ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে বাগুইআটির এক নার্সিং হোমে। মৃত ওই রোগীর নাম মীনাক্ষী বৈরাগী সরকার। দমদম ক্যান্টনমেন্ট মাঠকল সুকান্তপল্লির বাসিন্দা ওই মহিলা। বয়স ১৯ বছর। জানা গিয়েছে, গলা ব্যাথা নিয়ে চিকিৎসক রাহুল সরকারের কাছে চিকিৎসার জন্য যান ওই বধূ। চিকিৎসক পরীক্ষানিরীক্ষার পর জানান, তাঁর গলায় ইনফেকশন হয়েছে। তা অস্ত্রোপচার করতে হবে।
অস্ত্রোপচারের জন্য গত ২৫ জানুয়ারি বাগুইআটির ভিআইপি রোডের ধারে এক নার্সিং হোমে ভর্তি হন ওই বধূ। সমস্ত পরীক্ষানিরীক্ষার পর ঠিক হয় গতকাল, রবিবার অস্ত্রোপচার হবে তাঁর। সেই মতো সেদিন দুপুর ১টা নাগাদ অস্ত্রোপচার হয় ওই মহিলার। প্রায় ঘণ্টাখানেক চলে অস্ত্রোপচার। অস্ত্রোপচারের পর চিকিৎসক জানান যে রোগী সুস্থ আছেন।
এর কিছুক্ষণ পর মীনাক্ষীর সঙ্গে দেখা করতে যান তাঁর পরিবারের লোকজন। কিন্তু তারা দেখেন, মীনাক্ষী হাসপাতালের বেডে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন। তড়িঘড়ি আইসিইউ-তে স্থানান্তরিত করা হয় তাঁকে। কিন্তু শেষরক্ষা হয়নি। রাত ১০টা নাগাদ মৃ’ত্যু হয় মীনাক্ষীর।
চিকিৎসার গাফিলতির অভিযোগ পরিবারের
মৃ’তা রোগীর অভিযোগ, যখন মীনাক্ষী এভাবে কষ্ট পাচ্ছিলেন, সেই সময় কোনও চিকিৎসক ছিলেন না। তাদের দাবী, চিকিৎসার গাফিলতির কারণেই মৃ’ত্যু হয়েছে তাদের বধূর। এই ঘটনায় নার্সিং হোমে বিক্ষোভ দেখান স্বজনহারারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে অবশেষে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।





