আজ থেকেই শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা, এদিকে সপ্তাহান্তে ফের শিয়ালদহে বাতিল একগুচ্ছ লোকাল, সমস্যায় পড়বেন পরীক্ষার্থীরা

সপ্তাহের শেষ মানেই ট্রেন বাতিল। বিগত কয়েকমাস ধরে এটা যেন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। শনি ও রবিবার হাওড়া হোক বা শিয়ালদহ, নানান শাখাতেই বাতিল থাকে একগুচ্ছ লোকাল ট্রেন। ওভারহেডের তারের কাজই হোক বা রক্ষণাবেক্ষণের কাজ বা সিগন্যালিংয়ের কাজ, নানান কারণে বাতিল করা হয় ট্রেন।

এবারও এর ব্যতিক্রম হল না। ফের সপ্তাহান্তে বাতিল লোকাল। এদিকে, আজ, শুক্রবার থেকেই শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। ফলে শনিবার ট্রেন বাতিল থাকলে সমস্যায় পড়তে পারেন পরীক্ষার্থীরা, সেই আশঙ্কাও থেকে যাচ্ছে। রেলের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাত ১১টা থেকে শনিবার ভোর ৫টা পর্যন্ত শিয়ালদহ শাখায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।

রেল সূত্রে খবর, ব্যারাকপুর স্টেশনের কাছে রেললাইনের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেই কারণে এই শাখায় বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এই নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে পূর্ব রেলের তরফে। এমন অসুবিধার জন্য দুঃখপ্রকাশও করা হয়েছে রেলের তরফে।

কোন কোন ট্রেন বাতিল থাকছে?

২ ফেব্রুয়ারি রাতে যে ট্রেনগুলি বাতিল হয়েছে, সেগুলি হল-

শিয়ালদহ থেকে: ৩১৬৩১, ৩১৪৪৭

রানাঘাট থেকে: ৩১৬৩৬

নৈহাটি থেকে: ৩১৪৫০

৩ ফেব্রুয়ারি যে সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে, সেগুলি হল-

শিয়ালদহ থেকে: ৩১৩১১

কল্যাণী সীমান্ত থেকে: ৩১৩১৪

ট্রেন যাতে দ্রুত ও নিরাপদে চলতে পারেম সেই কারণেই এই কাজ করা হবে বলে জানাল রেল কর্তৃপক্ষ। তবে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আবার বিশেষ উদ্যোগও নেওয়া হয়েছে রেলের তরফে। পূর্ব রেল ঘোষণা করেছে যে ২১টি ট্রেনের অতিরিক্ত স্টপেজ দেওয়া হবে মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে। কিছুদিন আগেই বিবৃতি দিয়ে একথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর