কথাতেই তো রয়েছে রামভক্ত হনুমান। রামের সবথেকে বড় ও একনিষ্ঠ ভক্ত হলেন হনুমানজি। রামায়ণে রামভক্তির কাহিনী সকলের জানা। যে মন্দিরে রাম বিরাজমান, সেখানে যে হনুমান দেখা যাবে, তা তো বেশ নিশ্চিত। রাম, সীতা, লক্ষ্মণের মূর্তির সঙ্গে হনুমানের মূর্তিও থাকবে, তা বলাই বাহুল্য। তিনিও যে পূজিত হন তাঁর প্রভুর মতোই।
রামের দ্বারে প্রবেশ করতে গেলে সাধারণ ভক্তদের অনুমতির প্রয়োজন রয়েছে। কিন্তু রামের পরম ভক্তের সেই অনুমতির প্রয়োজন নেই। তিনি যে কোনও সময় নিজের প্রভুর আশীর্বাদ নিতে মন্দিরে প্রবেশ করতে পারেন। আর তা যেন ফের প্রমাণ হল সাম্প্রতিক কিছু ঘটনায়। হনুমানের রামভক্তির এক ভিডিও প্রকাশ্যে আসতেই, তা নিয়ে পড়েছে হইচই।
কী রয়েছে সেই ভিডিওতে?
সম্প্রতি একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে এক মন্দিরে প্রভু রামের পুজো চলছে। সেখানে ভক্তরাও উপস্থিত। এমন সময় সেই মন্দিরে আগমন ঘটে এক অনাহূত ভক্তের। মন্দিরে প্রবেশ করে এক হনুমান। তাকে দেখে বেশ ভীত হয়ে পড়েন সকলে। হনুমানটির সামনে থেকে সরে যান পুরোহিত ও অন্যান্য ভক্তরা। হনুমানটি কিছুক্ষণ বসার পর সোজা উঠে চলে যায় রামের বেদিতে। সেখানে সে ঘটায় এক চমকে দেওয়ার মতো ঘটনা।
রামের বেদিতে উঠে যাওয়ায় সকলে ভেবেছিলেন হয়ত পুজোর নৈবেদ্যে দেওয়া ফল, খাবারে থাবা বসাবে হনুমানটি। কিন্তু সকলকে অবাক করে সে রামের মূর্তির পায়ে হাত দিয়ে প্রণাম করে। তারপর সেখান থেকে চলে যায়। এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল।
https://twitter.com/sanjoychakra/status/1752738731365151055?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1752738731365151055%7Ctwgr%5E6ef0438568b3f9a91e631ad5b3b6683bbda61abd%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Flatest-news%2Fmonkey-enter-ram-temple-and-paying-obeisance-to-lord-ram-video-in-social-media-1007717.html
কোথায় ঘটেছে ঘটনাটি?
জানা গিয়েছে, এটি মহারাষ্ট্রের লোনাভালার রাম মন্দিরের ঘটনা। এর আগে অযোধ্যার রামমন্দিরের উদ্বোধনের পরদিন সেখানেও এসেছিল এক হনুমান। রামের মূর্তির সামনে কিছুক্ষণ বসে কাউকে কোনও অসুবিধা না করেই চলে যায় সে। সেই ঘটনার ভিডিও তুমুল ভাইরাল হয়েছিল। এবার সামনে এল আরও এক রাম মন্দিরের ঘটনা যেখানে সকলে চাক্ষুষ দেখলেন হনুমানের রামভক্তি।






