সাফল্য ভারতের কূটনীতির৷ মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা রাষ্ট্রসঙ্ঘের।

ভারতে পুলওয়ামা কান্ডের মূল কান্ডারি ছিল জইশ-ই-মহম্মদ এর প্রধান মাসুদ আজহার। পুলওয়ামা কান্ডের পর থেকেই রাষ্ট্রসঙ্ঘের নিকট এই মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করার দাবী জানায় ভারত। শেষ অবধি আজ তাতে সাফল্য মিলল ভারতের। নিঃসন্দেহে এটি ভারতের একটি বড়সড় কূটনৈতিক সাফল্য।

আরও পড়ুন – এবারে ভারত-বাংলাদেশে প্রকাশ্যে নাশকতার হুমকি ইসলামিক স্টেটের।

 

এর পূর্বেও মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করার দাবী জানিয়েছিল ভারত। কিন্তু চিন বারবার তাদের ভেটো ক্ষমতাকে প্রয়োগ করে তাতে বাঁধা দিচ্ছিল। কিন্তু এবারে পুলওয়ামা কান্ডের পর ভারত ফের সেই একই দাবী জানালে ভারতের পাশে দাঁড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্স। ফল স্বরূপ আন্তর্জাতিক চাপে পরে এবারে নিজেদের আপত্তি প্রত্যাহার করতে বাধ্য হয় চিন।

আরও পড়ুন – মহারাষ্ট্রে বিস্ফোরণ। নাশকতার ছক নকশালদের।

আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করার পর এবারে মাসুদ আজহারের সমস্ত স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এর দরুন পাকিস্তানের বেড়ে ওঠা জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের ওপরও কিছুটা প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিঃসন্দেহে এটি ভারতের এক বড় কূটনৈতিক সাফল্য। এর দরুণ এবারে পাকিস্তান এবং চিন উভয় দেশকেই চাপে রাখলো ভারত।

https://twitter.com/AkbaruddinIndia/status/1123573604195667969?ref_src=twsrc%5Etfw
Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর