বাংলার ১ টাকার ডাক্তার। তাঁকে এই নামেই সকলে চিনতেন। কিন্তু প্রয়াত হলেন সেই কাঁথির এক টাকার ডাক্তার। গরীব মানুষদের কাছে তো তিনি ভগবানের মতো ছিলেন। ভগবানস্বরূপ এই চিকিৎসকের মৃ’ত্যুতে কাঁথি তো বটেই। গোটা বাংলা শোকস্তব্ধ।
কে এই এক টাকার ডাক্তার?
কাঁথি-৩ ব্লকের কানাইদিঘি গ্রামে আদিবাড়ি এই চিকিৎসকের। এই চিকিৎসকের নাম মলয় সাহু। তিনি প্রথমে কাঁথি শহরে প্রখ্যাত চিকিৎসক অজিত সিংহের কাছেই প্রথমে সহায়ক হিসেবে কাজ শুরু করেছিলেন। পরে নিজের বাড়িতেই ‘দুঃস্থ সেবাসদন’ নামে সেবা কেন্দ্র খোলেন মলয়বাবু। দীর্ঘদিন এখানেই কাঁথিবাসীকে চিকিৎসা পরিষেবা দিয়েছেন তিনি।
কাঁথির চিকিৎসা জগতে তাঁর নামটাই যথেষ্ট ছিল। দিনে-রাতে যে কোনও সময়ই স্বাস্থ্যকেন্দ্রে গেলে মলয়বাবুর দেখা পাওয়া যেত। একটা সময় এক টাকা ভিজিট নিতেন তিনি। গরীব মানুষদের বিনা পয়সাতেই সেবা করতেন। পরের দিকে দু’টাকা ও ৫ টাকা ভিজিট নিতেন মলয়বাবু। কাঁটা-ছেড়া থেকে শুরু করে ভাঙা-ভাঙি, স্যালাইন-অক্সিজেন, শ্বাসকষ্ট সমস্ত রোগেরই উপশম মিলত মলয়বাবুর কাছে।
কিন্তু গত সোমবার রাত সাড়ে ১১টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ১ টাকার ডাক্তার। কাঁথি শহরের উদয়ন রোডের বাড়িতেই মৃ’ত্যু হয় তাঁর। মৃ’ত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন মলয়বাবু। বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর।
বাড়িতে মলয়বাবুর স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছেন। তাঁর প্রয়াণে চিকিৎসা বন্ধুকে হারাল কাঁথিবাসী। এক টাকার ডাক্তারের মৃ’ত্যুতে শোকাহত কাঁথির মানুষ। তাঁর মৃ’ত্যুর খবর পাওয়ার পর তাঁর বাড়িতে ডাক্তারকে শেষ দেখা দেখতে আসেন কাঁথির অগণিত মানুষ। গোটা শহর তো বটেই, গোটা বাংলার মানুষই মলয়বাবুর মৃ’ত্যুতে শোকস্তব্ধ।






