ভালোবাসা দিবসের আগে বুধাদিত্য যোগ! সুখ আসছে ৪ রাশির জীবনে, সঙ্গীর সঙ্গে আরও মজবুত হবে সম্পর্ক

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নানান গ্রহই নির্দিষ্ট সময়ে নিজেদের স্থান পরিবর্তন করে। আর গ্রহ ও নক্ষত্রের অবস্থানের কারণেই গঠিত হয় নানান যোগ। বুধ ও সূর্য মিলে মকর রাশিতে সৃষ্টি করছে বুধাদিত্য রাজযোগ।

পঞ্চাং অনুযায়ী, ৫ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারির মধ্যে অনেকগুলি  শুভ যোগ গঠিত হবে। এই সপ্তাহে মকর রাশিতেও তৈরি হবে ত্রিগ্রহী যোগ। আর বুধাদিত্য রাজযোগের কারণে বেশ কিছু রাশির জাতক-জাতিকারা ভ্যালেন্টাইন্স ডে-র আগে সুখবর পেতে পারেন। 

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

মিথুন রাশি

বুধাদিত্য যোগেত কারণে এই রাশির জাতক-জাতিকারা সুখ পেতে পারেন। ভ্যালেন্টাইনস ডে-র আগেই বিবাহ সংক্রান্ত সুখবর পেআসতে চলেছে। কিন্তু এই সময়ে অফিসে কাজের চাপ বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। অফিসে সহকর্মীর সঙ্গে সময় কাটাতে ভালো লাগবে এদের।

মেষ রাশি

বুধাদিত্য যোগ নানান শুভ ফল পাবেন এই রাশির জাতক-জাতিকারা। এই রাশির জাতক-জাতিকাদের ভালোবাসার বন্ধন আরও মজবুত হবে। শীঘ্রই বিয়ে ঠিক হতেপারে। এই সময় সঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। সঙ্গীর কাছ থেকে একটি ভালো উপহার পেতে পারেন এরা।

বৃশ্চিক রাশি

এই সময় প্রেমের ক্ষেত্রে সাফল্য পাবেন এই রাশির জাতক-জাতিকারা। বুধাদিত্য যোগ বড় কোনও কাজ করতে উৎসাহিত করবে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় প্রেমের জীবনে বাধা দূর হবে না ঠিকই কিন্তু দৃঢ় বিশ্বাস সাফল্য এনে দেবে এই রাশির জাতক-জাতিকাদের। রাগ দমন করার চেষ্টা করুন। 

কর্কট রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জীবনে বুধাদিত্য যোগের কারণে প্রেমের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে। বিয়ের ব্যাপারে সিরিয়াস হতে পারেন এরা। সম্পর্কের গভীরতা থাকবে এদের। প্রেম সংক্রান্ত কোনও সুখবর পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। প্রেমের বিয়েতে পরিবারের সমর্থন পাবেন এরা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর