মঙ্গল ও শুক্রের যুতিতে তৈরি হবে ধনশক্তি রাজযোগ, ৩ রাশির আয় বৃদ্ধি পাবে হু হু করে, কেরিয়ারে আসবে অপার সাফল্য

নানান গ্রহ নানান রাশিতে প্রবেশ করে তৈরি করে নানান যোগ। ৫ ফেব্রুয়ারি মঙ্গল প্রবেশ করেছে মকর রাশিতে। আগামী ১৫ মার্চ পর্যন্ত মঙ্গল এই রাশিতেই অবস্থান করবে। শুক্র আবার ১২ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত মকর রাশিতে থাকবে। জ্যোতিষ শাস্ত্রে মঙ্গলকে ভূমি, ভাই, সাহসের কারক গ্রহ বলা হয়ে থাকে। আর শুক্রকে বলা হয় সুখ-সৌভাগ্যের কারক গ্রহ।

মঙ্গল ও শুক্র, এই দুই গ্রহের যুতির ফলে কোনও ব্যক্তির জীবনে সুখ ও সৌভাগ্য বৃদ্ধি পায়। জমি-সম্পত্তি বৃদ্ধির যোগ তৈরি হয় এই সময়। ১২ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত মঙ্গল ও শুক্রের যুতির জেরে ধনশক্তি রাজযোগের প্রভাব থাকবে। এই রাজযোগের প্রভাবে কিছু কিছু রাশির জাতক-জাতিকাদের ধন-সম্পত্তি বৃদ্ধি পাবে। 

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

কন্যা রাশি

এই ধন শক্তি রাজযোগ এই রাশির জাতক-জাতিকাদের জন্য দারুণ লাভজনক হবে। প্রেম ও দাম্পত্য জীবনে সম্পর্ক মজবুত হবে এই সময়। এই রাশির জাতক-জাতিকারা মানসিক স্বস্তি লাভ করবেন। সন্তান সংক্রান্ত কোনও সুসংবাদ পেতে পারেন এই সময়। আয়ের উৎস খুলবে নতুন নতুন। নানান সময় অন্তর আকস্মিক ধন লাভ হবে এদের।

মেষ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জন্য ধন শক্তি রাজযোগ দারুণ শুভ ফলদায়ী প্রমাণিত হবে। সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের। কেরিয়ারে উন্নতি হবে। পদোন্নতির সম্ভাবনা। প্রেম জীবনে সাফল্য আসবে এদের। এই সময় পৈতৃক সম্পত্তির মাধ্যমে লাভ অর্জন করতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। দৈনন্দিন আয় বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের।

মকর রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জন্য ধন শক্তি রাজযোগ খুবই শুভ হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই রাশির জাতক-জাতিকা যারা বিবাহিত, তাদের জন্য এই সময়টা খুব ভালো কাটবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। এই রাশির জাতক-জাতিকা যারা এখনও সিঙ্গল, তারা নতুন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। এই সময়ে গাড়ি-সম্পত্তি ক্রয় করবেন এই রাশির জাতক-জাতিকারা। স্বামী-স্ত্রীর মধ্যে ভালো খুব ভালো থাকবে এই সময়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর