সরকারি চাকরি প্রার্থীরা যদি চাকরি পাওয়ার আগেই বিয়ে করেন এবং সেক্ষেত্রে যদি সেই চাকরি প্রার্থীর দুটোর বেশি বাচ্চা হয় সেক্ষেত্রে সরকারি চাকরি পাবে না। সুপ্রিম কোর্টের রায় শুনে মাথায় হাত চাকরিপ্রার্থীদের।
চাকরি প্রার্থীরা সরকারি চাকরি পাবেন না তাদের যদি দুটোর বেশি সন্তান থাকে। রাজস্থানে এই নিয়ম অনুমোদন দিল শীর্ষ আদালত। রাজস্থান রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রার্থীদের জন্য এই জাতীয় নিয়ম প্রযোজ্য করা হয়েছে। রাজস্থানে প্রার্থীদের কাছে দুটোর বেশি সন্তান থাকলে সেই প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। এবার সরকারি চাকরির ক্ষেত্রেও রাজস্থানে দুই সন্তান নিয়ে এই নীতি প্রযোজ্য হবে চাকরি প্রার্থীদের জন্য।
ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থানে পঞ্চায়েত নির্বাচন নিয়ে দুই সন্তানের সেই নীতি ২১ বছর আগেই চালু করা হয়েছিল। এবার থেকে সেই নিয়ম সরকারি চাকরির ক্ষেত্রেও চালু হতে চলেছে। যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন, তাদের দুটোর বেশি সন্তান থাকলে তাদের জন্য এটা একটি খারাপ খবর।
জানা গেছে, তিন বিচারপতি বিশ্বনাথনের বেঞ্চ এক প্রাক্তন সেনা কর্মীর আবেদন খারিজ করে দিয়েছেন। সেই প্রাক্তন সেনা কর্মী ২০১৭ সালে অবসর নিয়েছিলেন, সেই প্রাক্তন সেনা কর্মী ২০১৮ সালে রাজস্থানে পুলিশের কনস্টেবল পদে আবেদন করেছিলেন। তবে রাজস্থান পুলিশে সাবঅর্ডিনেট সার্ভিসেস রুলস, ১৯৮৯-এর রুল ২৪(৪) এর অধীনে সেই প্রাক্তন সেনা কর্মীর আবেদন খারিজ করে দেওয়া হয়।
রাজস্থানে বিভিন্ন পরিষেবা নিয়ম, ২০০১-র অধীনে একটি বিধান রয়েছে যে ১ জুন, ২০০২ থেকে কোন চাকরি প্রার্থীর দুটোর বেশি সন্তান থেকে থাকলে সেই প্রার্থী সরকারি চাকরি পাবেন না। সেই চাকরি প্রার্থীরা চাকরি জন্য যোগ্য বলে বিবেচিত হবেনই না যেহেতু সেই প্রাক্তন সেনা কর্মীর দুইয়ের বেশি সন্তান ছিল তাই তার চাকরি বাতিল করে দেওয়া হয়।






