ফুলকি তোমাকে হারানোর ক্ষমতা আমার‌ও নেই!ফুলকির প্রতিভায় মুগ্ধ রোহিত!

২০২৩ সালে জি বাংলার অতি জনপ্রিয় ধারাবাহিক মিঠাই শেষের পর শুরু হয়েছিল ফুলকি ধারাবাহিক। টিআরপি তালিকায় প্রথম থেকেই ছক্কা হাঁকাচ্ছে ফুলকি । গল্পে নতুন মোড় নিয়ে দর্শকদের আকর্ষণ করে দর্শকদের। ‘ফুলকি’ ধারাবাহিকে এক বক্সারের চরিত্রে অভিনয় করছেন দিব্যানি।ফুলকি বাস্তব জীবনে একজন ব্ল্যাকবেল্টার। ফুলকির বাবাও একজন ব্ল্যাকবেল্টার। ক্যারাটে শিক্ষাগুরু দেবাশিস মণ্ডলের মেয়ে তিনি। ব্ল্যাকবেল্টার হওয়ার দৌলতে ‘ফুলকি’তে বক্সারের চরিত্রে কোনও ডামি ছাড়াই অভিনয় করেন তিনি। মারামারির দৃ্শ্যে বিপরীতে থাকা অভিনেতাকে ঘায়েল করেন নিজেই।

এখন ফুলকিতে চলছে ধামাকাদার এপিসোড। সম্প্রতি ধারাবাহিকে দেখা গেছে, রোহিতের বিরুদ্ধে ডিভোর্স ফাইল করেছে ফুলকি‌। আবার ফুলকির উকিল রোহিতের বোন। ফুলকিকে আপন করে নিতেই সবাই এই চক্রান্ত করেছে রোহিতের বিরুদ্ধে। আর এদিকে ধারাবাহিকের ভিলেন শালিনী ফুলকি রোহিত কে আলাদা করতে তৎপর।

নতুন এপিসোডে দেখা যাবে ম্যাচ। দুজনেই দুজনের প্রতিদ্বন্দী দিয়ে হয়ে খেলতে থাকবে। এপিসোডে ফুলকিকে বলতে শোনা যাবে, স্যার আপনি তেমন কিছু শিখিয়েছেন ঠিক সে রকম ভাবেই খেলব আমি। তার আগেই ধারাবাহিক দেখেছেন তারা জানবেন ফুলকির কোচ রোহিত। পরিবারের সকলের ভালোবাসায় রয়েছে ফুলকি। বাড়ির সকলেই চিয়ার করতে যাবেন ফুলকিকে‌। সেই নিয়ে রোহিত ফুলকির সকলের সাথে জমজমাট গল্প দেখা যায়। কে কার দলে থাকবে তা নিয়ে হয় ঝামেলা।

সবাই আশাবাদী ফুলকি ছাড়া আর কেউ জিততে পারবে না। সেই কথা শুনে ধারাবাহিকের ভিলেন শালিনী বেজায় চটে যায়। শালিনী মনে করিয়ে দেয় জেতা অতটা সহজ হবে না। এই এপিসোডে ফের শালিনীর কূটনীতি বুদ্ধি দেখা যাবে। কোন ভাবে খারাপ থাকা যাচ্ছে না আমার আশা কোনভাবেই সফল হচ্ছেনা। ধারাবাহিকের নায়ক নায়িকার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে উঠেছে পর্ব।

রোহিতের পুরনো ফর্মে ফেরা নিয়ে বিরক্তিশালী সেটা এই এপিসোডে ভালোই বোঝা যায়। রোহিত কে আটকাতে আবার নতুন কোন প্ল্যান করতে যায় শালিনী রুদ্র। ফুলকিকে আটকাতে নতুন প্ল্যান বানাচ্ছে এবার শালিনী। ধারাবাহিকে নায়ক নায়িকার অনবদ্য জুটি, ভিলেনের আফসোস এসব দেখতেই মশগুল দর্শকরা। নতুন পর্বে আরো কি কি হতে চলেছে তার জন্য দেখতেই হবে ফুলকি।

RELATED Articles