জ্যোতিষ শাস্ত্রে শুক্রকে সুখ, সৌভাগ্য, ধন-সম্পদের কারক গ্রহ বলা হয়। শুক্রের রাশি পরিবর্তন সমস্ত রাশির জাতক-জাতিকাদের জীবনেই প্রভাব ফেলে। আগামী ৭ মার্চ কুম্ভ রাশিতে প্রবেশ করছে শুক্র।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যে জাতকের রাশিতে শুক্র শুভ পরিস্থিতিতে থাকে, তাদের জীবনে শুভ প্রভাব বিস্তার করে ওই গ্রহ। আবার কোনও জাতকের রাশিচক্রে যদি শুক্র অশুভ পরিস্থিতিতে থাকে, তাহলে জাতকের সুখ-সমৃদ্ধির পথে বাধার সৃষ্টি হয়। শুক্রের এই রাশি পরিবর্তন তিন রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হবে।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
তুলা রাশি
শুক্রের গতি পরিবর্তনের জেরে সুসংবাদ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। এ সময়ে ভাগ্যের সঙ্গ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। ধন লাভের প্রবল যোগ রয়েছে এই সময়। এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে এই রাশির জাতক-জাতিকাদের। কোনও যাত্রায় যেতে পারেন।
বৃষ রাশি
জ্যোতিষ অনুযায়ী শুক্রের কুম্ভ রাশিতে প্রবেশ এই রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। এই রাশির জাতক-জাতিকা যারা ব্যবসায়ী, তারা এই সময়ে লাভবান হবেন। এই সময়টা লগ্নির জন্য এই খুবই ভালো। নতুন চাকরির যোগ রয়েছে এই সময়। আর্থিক পরিস্থিতি উন্নত হবে এই সময় এই রাশির জাতক-জাতিকাদের। এই রাশির জাতক-জাতিকা যারা ব্যবসা, মিডিয়া, চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িত, তাদের জন্য অত্যন্ত শুভ সময় এটি।
কুম্ভ রাশি
শুক্রের রাশি পরিবর্তনের দারুণ লাভবান হবে এই রাশির জাতক-জাতিকারা। ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করবেন। আত্মবিশ্বাস বাড়বে। পারিবারিক সম্পর্ক মজবুত হবে এই সময়। সঙ্গীর সহযোগিতা লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা। এই রাশির জাতক-জাতিকারা যারা অবিবাহিত, তারা বিয়ের প্রস্তাব পাবেন। ধন লাভের যোগ তৈরি হবে এই সময়। আর্থিক পরিস্থিতি আগের চেয়েও ভালো হবে এই রাশির জাতক-জাতিকাদের।






