বিয়ের পর বাসর রাতেই মুড এসে গেছে কাঞ্চনের, এ কী বলে বসলেন শ্রীময়ীকে? ভাইরাল ভিডিও

রেজিস্ট্রি সেরেছেন প্রেমদিবসে। এবার সামাজিক বিয়েও সারলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। গতকাল, ২ মার্চ সন্ধ্যায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কাঞ্চন ও শ্রীময়ী। সমস্ত কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তারা। তাদের বিয়ের একাধিক ছবি এবং ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। তার মধ্যে একটা ভিডিও সকলের নজর কেড়েছে। চর্চায় থাকা এই দুটি সব কটি ওই বেশ ভাইরাল।

একটি ভিডিওতে কাঞ্চন ও শ্রীময়ীর বিয়ের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সেখানে তাদের বিয়ে করতে করতেই গান গাইতে দেখা যাচ্ছে। ভিডিয়োতে মুখোমুখি বসে থাকতে দেখা যাচ্ছে কাঞ্চন এবং শ্রীময়ীকে। তিনি বিয়ের আনন্দে গেয়ে ওঠেন ‘চোখে চোখে এত কথা…’ নতুন বউয়ের মুখে এই গান শুনে লজ্জায় লাল হয়ে যান কাঞ্চন। তাতেই শ্রীময়ী বলেন, ‘এ কাঞ্চন ফ্লপ। একেবারেই সুপার ফ্লপ।’

ইতিমধ্যেই, বাসরের ভিডিও শেয়ার করেছেন দম্পতি। তাতে শ্রীময়ীকে দেখা গেছে কপাল ভর্তি সিঁদুরে হাসছেন। পাশে বসে কাঞ্চন। এই ভিডিওতে জানিয়েছেন বিয়ে হয়ে গিয়ে বাসর রাত শুরু হয়ে গেছে, তাদের একটা বন্ধু নাকি এখনও আসছেন। সেই ভিডিওতেই কাঞ্চনকে বলতে শোনা গেল “পুরো মুড এসে গেছে”।

দক্ষিণ কলকাতার একটি অভিজাত ক্লাবে বসেছিল তাদের বিয়ের আসর। সেখানে টুকটুকে লাল বেনারসি পরে বিয়ে করলেন তারা। শ্রীময়ী জানিয়েছেন তিনি নিজেই তার বিয়ের বেনারসি ডিজাইন করেছেন। এই বিষয়ে কাউকে ভরসা করেননি তিনি। বিয়ের রাতে তাকে লাল বেনারসির সঙ্গে গা ভর্তি সোনার গয়না। অন্যদিকে কাঞ্চন পরেছিলেন সাদা পঞ্জাবি এবং ধুতি। তাদের বিয়ের মেনুও ছিল ভরপুর বাঙালিয়ানার ছোঁয়া।

পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্সের মামলা শেষ হতেই শ্রীময়ী চট্টরাজের সঙ্গে রেজিস্ট্রি সারেন কাঞ্চন মল্লিক। হবু স্ত্রীকে সারপ্রাইজ দিতে ফুলের তোড়া, হিরের আংটি এবং লাল শাড়ি কিনে রেখেছিলেন। এই সারপ্রাইজ পেয়ে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন শ্রীময়ী।

RELATED Articles