বিনোদনের জন্য অনেকেই মেগা সিরিয়াল (Serial) দেখে থাকেন। বাংলা সিরিয়ালের জনপ্রিয়তা অনেক আগে থেকেই। তাই এখন টিভি খুললেই সিরিয়ালের রকম ফের। এখন সিনেমা বা ওয়েব সিরিজের মতই বিনোদনের আরেকটি মাধ্যম বাংলা সিরিয়াল(Serial)। এখন আবার টিভির বদলে নিজেদের সময় মত অনেকে ওটিটিতেই দেখে নেন সিরিয়ালের টেলিকাস্ট এপিসোড। তবে বিনোদনের জন্য সিরিয়াল বন্ধ করেননি। মাধ্যম পরিবর্তিত হয়েছে শুধুমাত্র।
টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত এই সমস্ত সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের বিশেষ ভাবে সম্মানিত করার জন্য প্রত্যেক বছরই আয়োজন করা হয় বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানের। প্রত্যেক বছরের মত এবারও আসতে চলেছে জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড।
টেলিভিশনের মেগা সিরিয়ালের হাত ধরেই বাংলা জুড়ে ব্যাপক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। দর্শকমহলে তাঁদের জনপ্রিয়তা টলিউড অভিনেতা অভিনেত্রীদের থেকে কোন অংশে কম নয়। তাদের সারা বছরের পরিশ্রমে তাদের প্রাপ্য সম্মান জানাতে প্রতিবছরই চ্যানেলগুলির তরফে আয়োজন করা হয়ে থাকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের। গত ২৫শে ফেব্রুয়ারি অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে জি বাংলার তরফে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীদের এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান অংশগ্রহণ দেখে উৎসুক ছিলেন দর্শকরা। কে কি অ্যাওয়ার্ড পেল আবার কে কোন লোকে পৌঁছে গেল সেই অনুষ্ঠানে তা দেখতে আগ্রহী দর্শকরা।
জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড-ও তেমনই একটা অনুষ্ঠান। সদ্য চ্যানেল কর্তৃপক্ষের তরফে সদ্য প্রকাশ্যে আনা হল এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের নতুন প্রোমো। সেখানে দেখা গিয়েছে সিরিয়ালের লুকের বদলে অন্যরূপে ধরা দিয়েছেন পর্দার বিভিন্ন তারকারা। হাজির ছিলেন দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা রচনা বন্দোপাধ্যায় এবং ঘরে ঘরে জি বাংলার সঞ্চালক বিশ্বনাথ বসু। এই অনুষ্ঠান টেলিভিশনের পর্দায় কবে সম্প্রচারিত হবে তা না জানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রোমো শেয়ার করে লেখা হয়েছিল ‘আসছে সম্পর্কের সবচেয়ে বড় উৎসব – ZEE বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড 2024’।
এবার চ্যানেল কর্তৃপক্ষের তরফেই জানানো হয়েছে অনুষ্ঠান সম্প্রচারের তারিখ। আগামী ১৭ই মার্চ সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান। জি বাংলা চ্যানেল কর্তৃপক্ষ অফিশিয়ালি জানিয়ে দিয়েছে সেই কথা।






