‘এরপরও কী লোকের বিয়ে, হলদি, তুলসী পাতা কভার করবেন’? কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশনের বোর্ড প্রসঙ্গে সংবাদমাধ্যমকে প্রশ্ন শ্রীলেখার

বিয়ে করেছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ (Kanchan- Sreemoyee)। তাদের বিয়ে নিয়ে শোরগোল পড়ে গেছিল বাংলার টেলি জগতে। এটি অভিনেতার তৃতীয় বিয়ে তা নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর। শ্রীময়ীর সাথে কাঞ্চনের বয়সের বিস্তর ফারাক তা নিয়েও কটাক্ষ কম হয়নি। কাঞ্চন-শ্রীময়ীর(Kanchan- Sreemoyee) বিয়ে নিয়ে ট্রোলিং ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এসব পাত্তা দেননি এই অভিনেতা-অভিনেত্রীর জুটি। গত ২ রা মার্চ সাতপাকে বাঁধা পড়েছেন কাঞ্চন-শ্রীময়ী।

এরপর বুধবার ছিল কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশন। রিসেপশন ভেন্যুর বাইরে লাগানো একটি বোর্ড দেখে বিরক্তি প্রকাশ করেছেন অনেকেই। সেই বোর্ডে লেখা রয়েছে বিশেষ একটি নির্দেশ। “মিডিয়া, বডিগার্ড ও ড্রাইভারদের প্রবেশ নিষেধ”। সেই ছবি চারিদিকে ছড়িয়ে পড়তেই উঠছে কাঞ্চন আর শ্রীময়ীকে কটাক্ষের ঢেউ। এমনিতে কটাক্ষের শেষ ছিলনা।

এই নিয়ে শ্রীময়ী ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন, “৬ মার্চ তাঁদের বিয়েতে আমন্ত্রিত নয় মিডিয়া। তবে বিয়ের পর তাঁরা সাক্ষাৎকার দেবেন। ছবি-ভিডিও দিতে থাকবেন সোশ্যাল মিডিয়াতে।”

বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন শ্রীলেখা মিত্র। সোশ্যাল মিডিয়ার পাতায় শ্রীলেখা লিখেছেন, “আমাকে গুটি কয়েক মানুষ ফিল্ম ইন্ডাস্ট্রিতে পছন্দ করেন। তাঁরা বহু বার আমার ভালোর জন্যে সো কল্ড ‘কন্ট্রোভার্সিয়াল’ সাবজেক্ট এড়িয়ে যেতে বলেছেন। অর্থাৎ, যা হচ্ছে হোক, অন্যদের নিয়ে তুমিও এড়িয়ে চলো গোছের… চেষ্টা যে করিনি তা নয়, কিন্তু কিছু বিষয় এড়াতে চাইলেও এড়িয়ে যাওয়া যায় না। এনাদের বিয়ে নিয়ে আমার বলার কিছু নেই। “

শ্রীলেখা আরও বলেন, “তবে আনুসাঙ্গিক বিষয় নিয়ে অবশ্যই আছে। বেশ কদিন যাবৎ নিউজ মিডিয়া এবং সাধারণ মানুষ দুটি বিয়ে নিয়ে মাত্রাতিরিক্ত উৎসাহ দেখিয়েছেন। তাঁরা এবং আপনারা ছবি নয়। ছবির তলায় যা লেখা আছে পড়ুন। শুনেছি ব্রিটিশ শাসন চলাকালীন বিভিন্ন ক্লাবে লেখা থাকত INDIAN AND DOGS ARE NOT ALLOWED। অর্থাৎ, ভারতীয় এবং কুকুরদের প্রবেশ নিষিদ্ধ। আমার এটা দেখা সেই কথাই মনে হল। বাকি আপনাদের অভিমত… পরিশেষে একটাই কথা আমি বলব CLASS MATTERS, ক্লাস ম্যাটার্স।”

শ্রীলেখা মিত্র সংবাদমাধ্যমকেও তুলোধোনা করতে ছাড়েননি। তিনি বলেন, “আমি তো অ্যাকশন রিয়্যাকশন যাই বলো, সবটাই জানিয়েছি আমার পোস্টে। একটা ফ্লেক্স দেওয়া ছিল, ওমুক-ওমুক-ওমুক নট অ্যালাউড। আপনারা সাংবাদিক, আপনারা মিডিয়া, আপনারা প্রেস, এবার তাহলে আপনাদের আমি প্রশ্ন করছি বা আপনাদের প্রতিক্রিয়া এবার আমি জানতে চাইছি। এর পরেও কি আপনারা লোকের বিয়ে, রিসেপশন, হলদি-চন্দন, তুলসি পাতা যা যা হয় সেগুলো কভার করতে যাবেন? নাকি যেগুলো আসলে নিউজ হওয়া উচিত সেগুলো করবেন? এটা আমি আপনাদের কাছে প্রশ্ন ছুঁড়লাম।”

RELATED Articles