তৃতীয়বার মা হচ্ছেন শুভশ্রী! মেয়ে ইয়ালিনির বয়স মাত্র ৩ মাস, এরই মধ্যে ফের অভিনেত্রীর সন্তানসম্ভবা হওয়ার জল্পনা নেট দুনিয়ায়

৩০ শে নভেম্বর ফের দ্বিতীয় বারের জন্য মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। কোল আলো করে এসেছে মেয়ে ইয়ালিনি। তিন মাস যেতে না যেতেই হঠাৎ অভিনেত্রীর একটি ভিডিও নিয়ে নতুন করে শুভশ্রীর সন্তানসম্ভবা নিয়ে প্রশ্ন উঠছে। ভিডিও প্রকাশ্যে আসতেই, প্রশ্ন উঠেছে দর্শক মহলে। আবার মা হতে চলেছেন অভিনেত্রী? খুদেকে নিয়ে স্টোরি দেন শুভশ্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন একরত্তির ছবি। কিছুদিন আগেই ইউভান এবং ইয়ালিনিকে নিয়ে পাটায়া বেড়াতে গিয়েছিলেন রাজ এবং শুভশ্রী(Subhasree Ganguly)।

ইউভানের হওয়ার কিছুক্ষণের মধ্যেই খুদের ছবি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছিলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে মেয়ের ছবি এখনও পর্যন্ত শেয়ার করেননি এই দম্পতি। রাজ-শুভশ্রী অনুরাগীরা সকলেই অপেক্ষায় রয়েছেন শিশু কন্যাকে এক ঝলক দেখার জন্য। গত জুন মাসে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশে এনেছিলেন শুভশ্রী এবং রাজ।

শুভশ্রীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে শুভশ্রীর বেবি বাম্পে হাত। সোফাতে বসে বলছেন, ‘খুব জলদি আমার সন্তানকে হাতে পাবে। আরও একবার মা হতে চলা আমার জন্য সৌভাগ্যের…’! এই ভিডিওর মাধ্যমে শুভশ্রী বার্তা দিয়েছেন বাচ্চার স্টেম সেল সংরক্ষণের। এটি তোলা হয়েছে যখন দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। দ্বিতীয় প্রেগন্যান্সির সময়ও নিজের কাজেই ফোকাশ ছিলেন শুভশ্রী। অন্তঃসত্ত্বা অবস্থায় বড় পর্দায় তাকে সেভাবে দেখা না গেলেও‌ কাজ করে গেছেন অভিনেত্রী। বাড়িতে থাকলে ছেলের সব কাজ করতেন তিনি নিজেই। ছেলের সঙ্গে খেলা করতেও ভুলে যাননি।

মেয়ে ইয়ালিনির দু মাসের মাথায় বাবলি সিনেমার শ্যুট করেছিলেন শুভশ্রী। দ্বিতীয়বার মা হওয়ার পর এই ছবি দিয়ে কামব্যাক করেন তিনি। এই ছবির পরিচালনা করেন রাজ চক্রবর্তী। এই সিনেমার শ্যুটিং শেষ হয়েছে ইতিমধ্যেই। এখন ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে বলে জানা গিয়েছে।

দেবালয় ভট্টাচার্যের নায়িকা হিসেবে ‘আলেয়া’তে দেখা যাবে শুভশ্রীকে। ১১ বছর পর এসভিএফের কাজে দেখা যাবে শুভশ্রীকে। ‘আলেয়া’ ছাড়াও এসভিএফ এর আরও একটি প্রোজেক্টে তিনি কাজ করতে চলেছেন। যার পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজ চক্রবর্তী। দীর্ঘ সাত বছর পর এই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করবেন রাজ। শুভশ্রী ছাড়াও এই সিনেমায় দেখা যাবে মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, অনুসূয়া মজুমদার ও সোহিনী সেনগুপ্তকে। তবে এখনও প্রকাশ্যে আসেনি ছবির নাম।

RELATED Articles