বালাই নেই কোনও হাতা-খুন্তির, ফুটন্ত তেলে হাত ডুবিয়েই চপ ভাজছেন বিক্রেতা, কাণ্ড দেখে হতবাক নেটিজেনরা

অদ্ভুত কর্ম দক্ষতা কিছু মানুষ আলাদা হয়। বাংলাদেশে এমন একজন আছে যে নিজের প্রতিভার জন্য সকল মানুষের থেকে আলাদা। তার প্রতিভায় অবাক হচ্ছে সকলে। নিজের আজব গুণে একজন আলাদা মানুষের রূপান্তরিত করেছে। তার এই কাজকর্ম সকলকে অবাক করেছে।তার গুণ হচ্ছে, সে ফুটন্ত গরম তেলের মধ্যে হাত ডুবিয়ে পেঁয়াজি, বেগুনি বানান। তার এই অস্বাভাবিক গুণ ভাবাচ্ছে সকলকে।

তার এই প্রতিভার ভিডিও এখন ইন্টারনেটে রীতিমতো ভাইরাল। সকলেই তার এই কাজে অবাক হয়েছেন। অনেকে মনে করছে তার এই গুণটি ভগবানের আশীর্বাদ।

এই ব্যক্তি ফুটন্ত গরম তেলের মধ্যে বিভিন্ন ধরনের বেগুনি, পেঁয়াজি হাত দিয়ে ভাজতে পারেন। এক সাংবাদিক তার ভিডিও ফেসবুক আপলোড করতেই, মুহুর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়‌। ভিডিও ভাইরাল হতেই তার এই গুণের কথা প্রকাশ্যে ছড়িয়ে পড়ে।

অনেকেই ভাবছেন কীভাবে ওই ব্যক্তি ফুটন্ত তেলে হাত দিয়ে তেলে ভাজা ভাজতে পারেন। এমনকি তার হাতটি ঝলসে যাওয়া তো দূরের কথা কোনো অনুভূতিও হয়না তার। সেই ব্যক্তি সাধারন মানুষের মতোই সকল কাজ করতে পারেন। সাথে রয়েছে এই বিশেষ গুণ। গুণটি ভগবানের দেওয়া আশীর্বাদ হিসেবে গণ্য করেছেন নেটিজেনরা। ওই চপ বিক্রেতার কথায়, “এটি তিনি উপরওয়ালার কাছে থেকে আশীর্বাদ হিসেবে পেয়েছেন। এই কর্মকাণ্ডে তার কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বরং তার এই অদ্ভুত কাজটি করতে সকলে দেখতে আসে সকলে।”

অদ্ভুত কর্মকাণ্ডের জন্য ভিড় হয় তার দোকানে। সকলে দেখতে আসে কিভাবে সে এই সাধারণ হাতে গরম তেলের মধ্যে হাত ডুবিয়ে ভাজতে পারেন। তার সাধারন হাতেই এই অদ্ভুত কাজটি করে থাকেন ব্যক্তি। চপ বিক্রতা জানিয়েছেন, “এই কাজ করাতে তার কোনো কষ্ট হয় না বরং সে আনন্দের সাথে কাজটি করে থাকে।”

RELATED Articles