আজ রবিবার তৃণমূলের ব্রিগেড। জেলা থেকে শনিবারই চলে এসেছেন তৃণমূল কর্মীরা। সভা শুরু ১১টা থেকে। তৃণমূল কর্মী-সমর্থকরা ব্রিগেডের ময়দানে চলে এসেছেন। তৃণমূল কংগ্রেসের সমাবেশ মানেই ডিম–ভাত।
জানা গিয়েছে, এবারেও তৃণমূল কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন করা হয়েছে। দাম মাত্র ৫০ টাকা। ডিম–ভাত বিক্রি হচ্ছে বিপুল পরিমাণে। ফলের স্যালাড, পরোটার ও দেখা মিলেছে এবারের ব্রিগেডে।খাওয়া-দাওয়া করে গাছের তলায় জিরিয়েও নিচ্ছেন কেউ কেউ।
উল্লেখ্য, গতকাল ব্রিগেড পূর্ববর্তী খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল দলের তরফে। উত্তরবঙ্গ থেকে যে সকল তৃণমূল কর্মীরা কলকাতায় এসেছেন, তাঁদের জন্য থাকার ব্যবস্থা হয়েছিল ইকোপার্কে। এছাড়াও মেনুতে ছিল ডিম,ভাত, সবজি ইত্যাদি-ইত্যাদি। গীতাঞ্জলি স্টেডিয়ামে আছেন মালদা, মুর্শিদাবাদ থেকে আসা ৩০ হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী–সমর্থকরা। অন্যদিকে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া থেকে আসা তৃণমূল নেতা–কর্মীরা থাকছেন নেতাজি ইন্ডোরে। ইকো পার্কে থাকছে উত্তরবঙ্গের সব জেলা এবং উত্তর ২৪ পরগনার একটা অংশের কর্মীরা। এই ক্যাম্পই সব থেকে বড় বলে জানা গিয়েছে। দায়িত্বে আছেন সুজিত বসু, দেবরাজ চক্রবর্তী।
প্রসঙ্গত, প্রতিবছরই একুশে জুলাই তৃণমূল শহিদের স্মরণে সমাবেশ করে থাকে। দল কর্মীদের থাকার ব্যবস্থার সাথে সাথে খাওয়ার ব্যবস্থাও করে। সামনেই লোকসভা নির্বাচন, আজকের ‘জনগর্জন’ সভা মিলে ডিম–ভাতের সঙ্গে মেনুতে রাখা হচ্ছে আরও পদ। নানা জেলা থেকে সভায় যারা এসেছেন তাদের তিনবেলা পেট ভরে ‘ডিম–ভাত’ খাওয়ানো হচ্ছে।
জানা গিয়েছে, রোজ দুলক্ষের বেশি ডিমের ব্যবস্থা করতে হচ্ছে। ব্রিগেড সমাবেশের দিন এই ডিম ভাতের সঙ্গে আরও দুটি পদ থাকবে মেনুতে বলে। এই খবর জানতে পেরে উৎসাহী দলের কর্মী সমর্থকরা। ডিম–ভাত তো আছেই। তবে তার সঙ্গে মিলছে ডাল ও সবজি। ফুলকপির তরকারি থাকছে বলে সূত্রের খবর। তাহলে ডাল, ভাত, ভাজা, ফুলকপির তরকারি থাকছে প্রথমে। তারপরই যোগ হবে ডিমের কারি।
ব্রিগেড সমাবেশে জমে উঠবে ভুরিভোজ। পেট ভরে খেয়ে শোনা যাবে দলের শীর্ষ নেতৃত্বদের কথা। অন্য কোন খাবার মাথায় আসলেও, গরমে ভাত-ডাল ভালোই। দূর দুরান্ত থেকে এসে শরীর খারাপ করতে চাইবেন না কোন কর্মী সমর্থকরা, তাই এই আয়োজন।






