‘সন্ত্রাসবাদী ও বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, উনি উগ্রবাদী, হিন্দু-বিরোধী’, তৃণমূল প্রার্থী শাহনওয়ান আলির বিরুদ্ধে বিস্ফোরক দাবী অমিত মালব্য

গতকাল, রবিবার ব্রিগেড ময়দানে ছিল তৃণমূলের হাইভোল্টেজ সভা। এদিন এই সভায় ঘটেছে এক ঐতিহাসিক ঘটনা। ব্রিগেড থেকে এই প্রথম কোনও রাজনৈতিক দল নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এই প্রার্থী তালিকায় নতুন মুখদের দেখা মিললেও তৃণমূলের পুরনো সৈনিকরাও রয়েছেন তালিকায়। এদের মধ্যেই একজন হলেন শাহনওয়ায আলি যিনি মালদহ দক্ষিণ থেকে প্রার্থী হয়েছেন। তাঁর বিরুদ্ধে এক বিস্ফোরক অভিযোগ আনলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।

তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে বিরোধীরা বেশ তোপ দেগেছে শাসক দলকে। মালদহ দক্ষিণের প্রার্থী শাহনওয়াজ আলিকে নিয়ে এবার মুখ খুললেন অমিত মালব্য। শাহনওয়াজ আলিকে হিন্দু বিরোধী, উগ্রবাদী বলে দাগলেন বিজেপি নেতা। এও বললেন তিনি নাকি সন্ত্রাসবাদী কাজকর্মের সঙ্গে যুক্ত।

ঠিক কী বলেছেন অমিত মালব্য?

বিজেপির আইটি সেলের প্রধানের কথায়, “মালদহ দক্ষিণ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী শাহনওয়াজ আলি রেহান হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার (SIO) সঙ্গে সক্রিয় রয়েছেন। তিনি জামাত-ই-ইসলামির ছাত্র শাখা SIO-র ন্যাশানাল সেক্রেটারি ছিলেন, যার ভগিনী সংস্থা বাংলাদেশ জামাত-ই-ইসলামি বাংলাদেশের হিন্দুদের বিরুদ্ধে ১৯৭১ সালের যুদ্ধাপরাধের নেপথ্যে ছিল”।

তিনি আরও বলেন, “২০২০ সালের অক্টোবর মাসে ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সি, দিল্লি এবং কাশ্মীর স্থিত ৯টি এনজিও এবং ট্রাস্টে অভিযান চালায়। সেগুলি শিক্ষা, জনস্বাস্থ্যের মতো নানান কল্যাণমূলক কর্মকাণ্ডের নামে দান ও ব্যবসায়িক অবদানের মাধ্যমে দেশ-বিদেশে তহবিল সংগ্রহ করছিল। ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সির দাবি, সংগৃহীত এই তহবিল হাওয়ালা, নগদ কুরিয়রের মতো নানান পদ্ধতিতে জম্মু-কাশ্মীরে পাঠানো হতো পূর্ববর্তী রাজ্যগুলিতে সন্ত্রাসবাদী এবং বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালানোর এবং বজায় রাখার জন্য। এগুলির মধ্যে দিল্লির হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন অন্যতম ছিল”।

এমন একজনকে প্রার্থী করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেও একহাত নিয়েছেন অমিত মালব্য। লিখেছেন, “সাবাশ! মমতা বন্দ্যোপাধ্যায় একজন উগ্রবাদী, হিন্দু বিরোধী, ইসলামিক গোঁড়া মালদা দক্ষিণের মতো একটি স্পর্শকাতর সীমান্ত নির্বাচনী এলাকায় প্রার্থী করার জন্য। যার ভারত বিরোধী অবস্থান পরিচিত”।

শাহনওয়াজকে নিয়ে কী তাঁর দল কিছু লুকোনোর চেষ্টা করছে? এই নিয়ে প্রশ্ন তুলে অমিত মালব্য বলেন, “একজন ব্যক্তি যিনি উগ্রবাদী সংগঠনের হয়ে কাজ করেছেন, সিএএ ও ভারত নিয়ে বিদেশি সংবাদমাধ্যমে ভুল তথ্য প্রদান করেছেন, শাহজাহানের সমাজমাধ্যমের উপস্থিতি তুলনামূলক স্যানিটাইজড। প্রার্থীপদ ঘোষণার আগে কি তিনি বহু অপরাধমূলক পোস্ট মুছে ফেলেছেন? কি লুকোনোর চেষ্টা করছেন”?

আরও অন্যান্য খবর