গত ১০ জানুয়ারি আইনি বিচ্ছেদ হয় কাঞ্চন মল্লিক এবং পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের। তাদের দাম্পত্য জীবনে ইতি হয়েছে। শ্রীময়ীর সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন কাঞ্চন। ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে সারেন এরপর ২ মার্চ তৃতীয়বারের জন্য ছাদনাতলায় যান কাঞ্চন। এই ঘটনায় উঠে এসেছে কাঞ্চনের ডিভোর্সী স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ছেলে ওশের নাম। এবার অভিনেত্রী জানালেন যখন কাঞ্চন তাঁকে বিবাহ বিচ্ছেদ পাঠান তখন ছোট্ট ওশ কী বলেছিলেন?
জানা গিয়েছে, ওশ ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস ফাইভে পড়ে। এখন সে তার মায়ের সঙ্গেই থাকে। তৃতীয়বারের জন্য গত ২ মার্চ সাত পাকে বাঁধা পড়েন কাঞ্চন মল্লিক। অর্থাৎ ওশ-এর বাবা। ৬ মার্চ অনুষ্ঠিত হয় তাঁদের রিসেপশন। সেখানে শ্রাবন্তী, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, মিমি চক্রবর্তী ইত্যাদি এসেছিলেন।
পিঙ্কি বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন সেখানেই তিনি তাঁর বাবার বিয়ের প্রসঙ্গে ছেলে ওশের প্রতিক্রিয়ার কথা জানান। কাঞ্চন যখন বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছিলেন তখন ওশ কী বলেছিল সেই কথাই সাক্ষাৎকারে পিঙ্কি বলেন, “আমি যখন ডিভোর্স পেপার পাই তখন লকডাউন চলছে। আমার ছেলের অনলাইনে ক্লাস চলছিল। আমি তখন আমার ছেলেকে বলি যে বাবা এটা এসেছে। আমি সইটা করে দেব। এটা শুনে ও আমার হাত ধরে বলে মাম্মাম আমাদের স্কুলে এখন হিউম্যান বডি পড়াচ্ছে। তুমি জানো তো আমাদের শরীরে অ্যাপেন্ডিক্স বলে একটা অঙ্গ আছে। ওটা কোনও কাজে লাগে না। কিন্তু ইনফেকশন হলে কেটে বাদ দিতে হয়। আর আমি এটা ভেবে বললাম। আমি আর তুমি একটা টিম। আমরা ভালো থাকব”।
পিঙ্কি আরও জানান, ‘আমার ছেলে খালি চেয়েছিল ওর কাস্টডি যেন আমি পাই। যাই হোক উনি (কাঞ্চন মল্লিক) সেটা দাবিও করেননি। তাই আমি ওঁর কাছে কৃতজ্ঞ। আমরা ভালো আছি।’ অনেকেই এ প্রসঙ্গে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, ‘ক্লাস ফাইভের ছেলে কখনই এতসব বলতে পারে না। এত ম্যাচিওর সে হতে পারে না।’ কেউ আবার লেখেন, ‘ওইটুকু ছেলে এসব বলতেই পারে না। পিঙ্কি নিজেই নিজের মনের কথা বললেন।’





