সপ্তাহ শেষে হাওয়াবদল। বৃষ্টির মেঘ ঘনাবে বাংলার আকাশে। মঙ্গলবার সকালে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ মেঘলা। বুধবার দক্ষিণবঙ্গের চার জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি বিভিন্ন জেলায় চলতে পারে শুক্রবার পর্যন্ত। একই সঙ্গে রাজ্য জুড়ে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাসও রয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। বিচ্ছিন্নভাবে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে বৃহস্পতিবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দিন দুয়েকে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে কিছু জেলায়। মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আছে। দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকাগুলিতে হালকা বৃষ্টি হবে।
দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকতে চলেছে। তবে বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবারে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সময় বাকি জেলাগুলি যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। শুক্রবার নাগাদ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার