করোনা মোকাবিলায় এবার এনআরএসে তৈরী ৩০০ জনের চিকিৎসার পরিকাঠামো

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে ৩০০ জন করোনা-পজিটিভ রোগীর চিকিৎসা পরিকাঠামো গড়ার জন্য নীলরতন সরকার মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হল। রবিবার এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তিন জন অ্যাসিস্ট্যান্ট সুপারের নেতৃত্বে দল গড়ে সেই নির্দেশ রূপায়ণের কাজ শুরু হয়ে গিয়েছে। এ কাজে যুক্ত স্বাস্থ্যকর্মীদের হাসপাতালেই থাকা-খাওয়ার ব্যবস্থা হচ্ছে।

রবিবার করোনায় আক্রান্ত হয়েছেন এই সন্দেহে টালিগঞ্জের এম আর বাঙুর হাসপাতালে রবিবার মোট ১৫ জনকে ভর্তি করানো হয়। এদের মধ্যে চতুর্থ আক্রান্তের স্ত্রী, মা, শাশুড়ি ছাড়া চিকিৎসক, চিকিৎসকের সহকারী এবং এক জন ল্যাব টেকনিশিয়ান আছেন। ওই ছ’জনের লালারসের নমুনা আজ, সোমবার এসএসকেএমে পাঠানো হবে বলে খবর। বেলেঘাটা আইডি হাসপাতালে এ দিন নতুন করে ন’জনকে ভর্তি করানো হয়েছে।

রবিবার বিকেলে স্বাস্থ্য দফতর যে বুলেটিন প্রকাশ করেছে তাতে লেখা, এ দিন নতুন করে ২১ জনকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সারা রাজ্যে ১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে নাইসেড সূত্রের খবর, রাজ্যের ন’জনের নমুনা রবিবার পরীক্ষা করা হয়। তার মধ্যে দ্বিতীয় আক্রান্তের বাবা, মা এবং পরিচারকের রিপোর্ট পজিটিভ এসেছে। বাকিদের রিপোর্ট নেগেটিভ। অন্যদিকে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সোমবার বিকেল পাঁচটা থেকে কলকাতাসহ সমস্ত পুরশহর লক ডাউন হয়ে যাচ্ছে।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

আরও অন্যান্য খবর