বন্ধ হতে পারে HD স্ট্রিমিং? সিদ্ধান্ত নিতে চলেছে সেলুলার অপারেটর অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া

করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। মৃতের সংখ্যা প্রায় পনের হাজার ছুঁয়েছে গোটা বিশ্বে। ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে চারশো। মারা গিয়েছেন আট জন। কলকাতায় মৃত ১।এমতাবস্থায় বিভিন্ন রাজ্যে লকডাউন ঘোষণা করেছে সরকার। আগেই ওয়ার্ক ফ্রম হোম সার্ভিসের ঘোষণা করেছে বহু কোম্পানি। কিন্তু এখানেও দেখা দিচ্ছে সমস্যা। বাড়িতে বসে কাজের ফাঁকে HD (High Definition) কোয়ালিটির ভিডিও দেখতে গিয়ে ঘাটতি হচ্ছে ইন্টারনেটের। তাই ইন্টারনেট পরিষেবা চালিয়ে যেতে ভারতে HD স্ট্রিমিং বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারে বিভিন্ন অ্যাপ। সম্প্রতি সেলুলার অপারেটর অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া থেকে প্রকাশিত একটি চিঠিতে এমনই জানানো হয়েছে।

করোনার আতঙ্কে ঘরবন্দি অফিসযাত্রীরা, টেলিপাড়ার শুটিং বন্ধ থাকায় টিভিতেও চলছে পুরনো এপিসোড। কিন্তু এতেও সময় কাটাতে গিয়ে মোটেই চিন্তিত নন অফিস যাত্রীরা।অনেকেই ঘরে বসে বিভিন্ন স্ট্রিমিং সার্ভিসে সিনেমা ও সিরিজ দেখে সময় কাটাচ্ছেন। এখন মানুষের কাছে রয়েছে রকমারি অ্যাপ যেমন, Hotstar, Hoichoi, Netflix, Amazon Prime Video, YouTube, Zee5, ইত্যাদি।

এবার বাড়িতে বসেই অফিসের কাজ সামলানোর জন্য প্রয়োজন হচ্ছে স্ট্রং নেটওয়ার্কের। তারপরে  HD কোয়ালিটির সিনেমা ও সিরিজ দেখতে গেলে বিপুল পরিমাণ ব্যান্ডউইথেরও প্রয়োজন। একসঙ্গে এত মানুষকে পরিষেবা দিতে গিয়ে দেশের ইন্টারনেট পরিষেবা ব্যহত হওয়ার উপক্রম। তাই সেলুলার অপারেটর অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার একটি চিঠিতে জানানো হয়েছে, বিগত কয়েকদিন মানুষ ঘরে বসে থাকার কারণে স্ট্রিমিং সার্ভিসের উপর চাপ বাড়তে শুরু করেছে। হঠাৎ এই বিপুল পরিমাণে ইন্টারনেট ব্যবহারের কারণে পরিষেবার উপরে চাপ পড়ছে। এখন সকলকে একমত হয়ে স্ট্রিমিং সার্ভিস কোম্পানিগুলিকে সঠিক বিট রেট ঠিক করে নিতে হবে। এই জন্য কোম্পানিগুলিকে হাই ডেফিনিশন স্ট্রিমিং-এর বদলে স্ট্যান্ডার্ড ডেফিনিশন (SD) স্ট্রিমিং-এর পরামর্শ দেওয়া হয়েছে।

অনলাইন স্ট্রিমিং এ বিজ্ঞাপন ও পপ-আপের জন্যও অতিরিক্ত ব্যান্ডউইথের প্রয়োজন হয়। প্রয়োজনে বিজ্ঞাপন দেখানো বন্ধ করার কথাও বিবেচনা করতে বলা হয়েছে কোম্পানিগুলিকে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপেও ভাইরাস সংক্রমণ রুখতে মানুষ ঘরে বসে আছেন। সেখানেও ইন্টারনেট পরিষেবা চালিয়ে যেতে স্ট্রিমিং সার্ভিস কোম্পানিগুলি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এবার ভারতও একই পদক্ষেপ নেওয়ার পথে হাঁটছে।

RELATED Articles

Leave a Comment