আপনার জীবন বদলে দেবে এই পতাকা। বাইক বা অনেক গাড়িতে এই পতাকা আপনি দেখে থাকতে পারেন। এ পতাকা মোটেও সাধারণ কোন পতাকা নয়, এই পতাকার মাহাত্ম্য জানলে চমকে উঠবেন। এই মন্ত্র লেখা পতাকার শক্তি জানেন কি? বাইকের সামনে বা চার চাকার সামনে বা অন্য কোন গাড়ির সামনে এই পতাকা আমরা টাঙানো অবস্থায় দেখেছি। এই তিব্বতীয় পতাকার যে আধ্যাত্বিক শক্তি আছে তা অনেকেই জানেন না। অনেকেই বিশ্বাস করেন এই পতাকার জীবন বদলে দিতে সক্ষম।
এক একটি পতাকার মধ্যে থাকে আরও কয়েকটি ছোট ছোট পর্দা। এর মধ্যে লেখা ওম মানি পাদমে হাম। তিব্বতী ওই লেখার গভীর তাৎপর্য রয়েছে। এই লেখা পতাকা জীবনে বড় প্রভাব ফেলতে পারে বলে বিশ্বাস তিব্বতীয়দের।
OM MANI PADME HUM এই চার শব্দের বা মন্ত্রের অর্থ হল পদ্মের অন্তঃস্থলে থাকা রত্নের প্রশস্তি। এই মন্ত্রের উপকারিতা অনেক। এই মন্ত্র উচ্চারণে আমরা নিজেদের মনকে শুদ্ধ করতে পারি বলে বিশ্বাস করেন তিব্বতীয়রা। স্বয়ং দলাই লামা এই মন্ত্রের গুরুত্বের কথা জানিয়েছেন।
পাহাড়ে বেড়াতে গেলে বিভিন্ন মন্সট্রিতে (monstry) দেখা যায় OM MANI PADME HUM লেখা মন্ত্র। বেশিরভাগ তিব্বতি এই পতাকা মন্ত্র প্রার্থনায় দেখা যায়। জানা গেছে এটি একটি প্রাচীন বৌদ্ধ মন্ত্র। অনেকে ব্যাগ, গাড়ি এমনকি ফোনের ওয়ালপেপারেও থাকে এই পতাকা। ওম শব্দটি আমাদের ভেতরে নেগেটিভ এনার্জিকে সরিয়ে কিভাবে এগিয়ে চলতে হয় তা শেখায়। মনি শব্দটি কোন গয়না বা কোন দামি জিনিস গরিবদের দিয়ে সাহায্য করলে বড় হওয়া যায়। পদ্মে অর্থাৎ পদ্ম যেভাবে কাদার মধ্যে থেকেও নিজেকে তুলে ধরে, তেমন যে কোনও পরিস্থিতিকে শক্ত রাখার বার্তা দেয় পদ্ম। হাম শব্দের অর্থ হলো নিজেদের মধ্যে পজিটিভ এনার্জি সঞ্চয় করে আর সকলকে শেখাও।
ওম মানি পাদ্মে হাম মন্ত্রাচ্চারণের উপকারিতা কী ?
এই মন্ত্র উচ্চারণে ইন্দ্রিয় গুলি শান্ত হয়ে যায়। শরীরে শক্তি যোগায় এই মন্ত্র। এই মন্ত্র মন পরিষ্কার করে মনঃসংযোগে সাহায্য করে। এই মন্ত্র আমাদের মনের ভেতর থেকে ঈর্ষা, উদ্বেগ, ভয় অবসানের মতো নেগেটিভ অনুভূত গুলিকে সরিয়ে দেয়। এই মন্ত্র জপ করলে বোঝা যায় এত মোহ মায়া আমাদের কোন কাজেই লাগবে না। পার্থিব দুনিয়া আসলে কিছুই নয়।





