সম্প্রতি মমতা শঙ্করের এক সাক্ষাৎকারের মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া। অনেকের মতেই তিনি নিম্ন রুচির কিছু কথা বলেছেন এই সাক্ষাৎকারে। সাক্ষাৎকারে মেয়েদের শাড়ি পরার প্রসঙ্গে মন্তব্য করে বিপাকে নৃত্যশিল্পী মমতা শঙ্কর। আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে বর্তমান সময়ে অধিকাংশ মেয়ের শাড়ি পরার ভঙ্গি নিয়ে কথা বলতে গিয়ে তিনি তুলনা টেনেছেন যৌনকর্মীদের সঙ্গে। তার এই মন্তব্যেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। এপ্রসঙ্গে কথা বলার পর অনেকেই তাকে ট্রোল করছেন। তার বিপরীতে অনেক কথাই বলতে শোনা গেছে অভিনেত্রীদের। এবার এ প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
এই সাক্ষাৎকারে মমতা সম্পর্কে বলতে শোনা যায় মহিলাদের অকারণ শরীর প্রদর্শন তার মোটেই পছন্দ নয়। বস্ত্র লজ্জা নিবারনের জন্য। আর সেই বস্ত্র দিয়ে এখন নির্লজ্জতার প্রমাণ করা যায়। শাড়ি পরা মহিলাদের অকারণে শরীর প্রদর্শন মোটেই ভালো চোখে দেখেন না মমতা শংকর। সেটা তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন এই সাক্ষাৎকারে।
এ প্রসঙ্গেই কথা বলতে গিয়ে তিনি সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি শাড়ি পরব কিন্তু আঁচলটা জায়গা মতো থাকবে না, এটা ভাবনাটা বুঝতে পারি না। ক্ষমা করবেন, এটা বলছি বলে যাঁদের আমরা রাস্তার মেয়ে বলতাম, যাঁরা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকে এমন মেয়ে বলতাম, তাঁরা এইরকম ভাবে দাঁড়াত। কিংবা গ্রামে কাজ করতে গিয়ে আঁচল সরে গেল সেটা দোষের ছিল না। এঁরা মানুষকে অ্য়াট্রাক্ট করার জন্য দাঁড়িয়ে থাকেন, এটা তাঁদের পেশা, আমি তাঁদেরও শ্রদ্ধা করছি।’
মমতা শঙ্করের এই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে তার এই মন্তব্যের জেরেই। সাক্ষাৎকারে মমতা শঙ্করের এমন বক্তব্যের পরেই রীতিমতো নিন্দার ঝড় উঠেছে এক মহলে। কেউ কেউ আবার বর্ষীয়ান অভিনেত্রী তথা নৃত্যশিল্পীকে সমর্থন করেছেন। কেউ আবার বিরোধিতা করেছেন। মমতা শঙ্করের কথার বিরোধিতা করে এবার মুখ খুললেন স্বয়ংস স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাকটিভ। যেকোনো কিছুতেই তার মন্তব্য শোনা যায়। মেয়েদের কোন কিছুতে তিনি সবসময়ই এগিয়ে আসেন। এবার মমতা শঙ্করের বক্তব্যের ভিত্তিতে তাকে ব্যঙ্গ করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
সাক্ষাৎকারে মমতা শঙ্করের কথাকে ব্যঙ্গ করে একটি ছবি আঁকেন এক ব্যক্তি। ছবিতে দেখানো হয়, একজন মহিলা ল্যাম্প পোস্টের নিচে শাড়ি পরে দাঁড়িয়ে, উন্মুক্ত তাঁর বক্ষবিভাজিকা। সেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী স্বস্তিকা। সে সময় অনেকেই ছবির অর্থ বুঝতে না পারলেও। স্বস্তিকা মুখোপাধ্যায় ছবিটি শেয়ার করার পর অনেকেই ছবিটি স্পষ্ট অর্থ খুঁজে পেয়েছেন।
এই ছবিটি শেয়ার করে স্বস্তিকা মুখোপাধ্যায় লেখেন, ‘আমিও এরকম একটা ছবি তুলব, ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো খারাপ মেয়েগুলোকে উৎসর্গ করে। শাড়ির আঁচলেই কিনা সব সম্মান লুকিয়ে আছে যদি ওরাও জানত। আমার বন্ধু ফটোগ্রাফাররা একটু হাত খালি হলে জানিও।’ অনেকেই আবার তাঁর সেই পোস্টে এই ভাবে অভিনেত্রীর ছবি তোলার জন্য আগ্রহী সে বিষয়ে জানান। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, শ্রীলেখা মিত্র এই বিষয়ে মমতা শঙ্করের পাশেই দাঁড়িয়েছেন।





