জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফলের দেবতা বলা হয়ে থাকে। মানুষের কর্ম অনুযায়ী ফল প্রদান করেন শনিদেব। সেই কারণে শনিদেবের আশীর্বাদে যেমন কোনও রাশির ভাগ্য খুলে যায়, তেমনই আবার তাঁর কুদৃষ্টির জেরে কোনও কোনও রাশির উপর নেমে আদসে ঘোর বিপদ।
১৮ মার্চ কুম্ভ রাশিতে উদয় হয়েছেন শনিদেব। এই উদয়ের ফলে ইতিবাচক ফল পেতে চলেছেন কিছু কিছু রাশি জাতক-জাতিকারা। শনির এই উত্থানকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই উত্থান একাধিক রাশির জীবনে বয়ে আনবে শুভ সময়।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
কন্যা রাশি
এই সময়টায় শনিদেব খুব ইতিবাচক ফল দেবেন এই রাশির জাতক-জাতিকাদের। এই সময়ে নেওয়া বেশিরভাগ সিদ্ধান্তই ভালো ফল দেবে। এই সময় এই রাশির শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনা করার সুযোগ পেতে পারেন। ব্যবসাতেও প্রচুর লাভ পাবেন এই রাশির জাতক-জাতিকাদের এই সময়। নানা দিকে সফলতা পাবেন এই সময় এই রাশির জাতক-জাতিকারা।
মেষ রাশি
শনিদেবের উত্থানের ফলে এই রাশির জাতক-জাতিকারা নানান অসুবিধা থেকে মুক্তি পাবেন। কর্মক্ষেত্রে প্রচুর সাফল্য পাবেন এই রাশির জাতক-জাতিকারা। শনি এই রাশির জাতকদের তাদের কঠোর পরিশ্রমের পূর্ণ ফল দেবে। শনিদেব উদয় হওয়ার ফলে সব অপূর্ণ ইচ্ছা পূরণ করবেন। আপনার বেতন বৃদ্ধির সম্ভাবনা বাড়বে। এই সময় আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের।
বৃষ রাশি
এই রাশির জাতক-জাতিকারা কর্মজীবনে এই সময় চমৎকার সুযোগ পাবেন। সাফল্যের পথে এগিয়ে যাবেন এরা। কর্মক্ষেত্রে অনেক উন্নতি করবেন এই রাশির জাতক-জাতিকারা। পরিশ্রমের পূর্ণ ফল দেবেন এদের শনিদেব। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের। কেউ কেউ বিদেশ যাওয়ার সুযোগ পেতে পারেন। এই রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করেন, তাদের একটি বড় চুক্তি চূড়ান্ত হতে পারে এই সময়।





