রাজের হাত ধরে বাবা-ছেলের গল্প বলতে পর্দায় আসছে মিঠুন চক্রবর্তী, খলনায়কের চরিত্রে ঋত্বিক

এবার রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করছেন মিঠুন চক্রবর্তী। খবর আগেই পাওয়া গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এই ভিডিওতে দেখা যাচ্ছে রাজ চক্রবর্তীর প্রযোজনায় ছবির কাজ শুরু করে দিয়েছেন মিঠুন। গত মাসে বেঞ্চ তোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন মহাগুরু। তারপর এই মাসে শুরু হয়েছে তার এই নতুন ছবির শুটিং। শুটিংয়ের ভিডিও প্রকাশ পেয়েছে আগেই। এবার জানা গেল সেখানে প্রধান ভূমিকায় অভিনয় করবেন মিঠুন চক্রবর্তীর সাথে ঋত্বিক চক্রবর্তীও।

জানা গেছে, এই নতুন ছবিতে উঠে আসবে বাবা ছেলের সম্পর্কের কথা। এই ছবিতে দেখানো হবে বাবার ছেলের মধ্যে সম্পর্কের তিক্ততা যার জল গড়াবে কোর্ট পর্যন্ত। রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবিতে বাবা ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে ও ছেলের ভূমিকায় দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। জানা গেছে পুত্রবধূর ভূমিকায় থাকবেন অহনা দত্ত। স্টার জলসা খ্যাত অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে খলনায়িকার ভূমিকায় অভিনয় করেন অহনা। ছবিতেই আইনজীবীর ভূমিকায় অভিনয় করবেন রাজ চক্রবর্তীর স্ত্রী শুভশ্রী গাঙ্গুলী। ছবিতে অভিনয় করেছেন অনুসূয়া মজুমদার, খরাজ মুখোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা।

রাজ চক্রবর্তী ছবির বিষয়ে বলেন, “এটা একটা ফ্যামিলি ড্রামা। আমরা শ্যুট করছি। SVF-এর ১৬৫ তম প্রোডাকশন। আমি বহুদিন পর SVF-এর সঙ্গে কাজ করছি। অসাধারণ একটা সেট বানিয়েছেন মৃদুল -শাশ্বতী। মানসের অসম্ভব ভালো ক্যামেরা, লাইটও দারুণ। মিঠুনদা প্রথম দিন শ্যুটিংয়ে ফিরে খুবই খুশি। উনি বারবার করে মানসকে কেয়া বাত, কেয়া বাত বলছেন। সবমিলিয়ে খুবই সুন্দরভাবে শ্যুটিং চলছে”।

রাজ চক্রবর্তী অভিনীত এই ছবিতে ঋত্বিক চক্রবর্তীর চরিত্রটি নেতিবাচক। চরিত্রের প্রসঙ্গে অভিনেতা জানান, “আমার চরিত্রটা ভীষণই ডার্ক। বাবা মায়ের সঙ্গে তার সম্পর্ক একেবারেই ভালো না। মিঠুন দার সঙ্গে আমার একাধিক সংঘাতপূর্ণ দৃশ্য আছে। সবসময় যেন দুজনের মধ্যে ঠোকাঠুকি লেগেই আছে। এসব দৃশ্য করতে বেশ মজা লাগছে”।

ঋত্বিকের চরিত্র নিয়ে মুখ খুলেছেন পরিচালক নিজেই। তিনি এ প্রসঙ্গে জানিয়েছেন, “ঋত্বিকের চরিত্রটা যেমন সেটা অনেকেই করতে চাইতেন না। ভয় পেতেন করতে গিয়ে। কিন্তু ও সেই সাহস দেখিয়েছে”।

রাজ চক্রবর্তী সাথে কাজের অভিজ্ঞতা কেমন এ প্রসঙ্গে ঋত্বিক জানান, “এটা ওঁর সঙ্গে আমার প্রথম কাজ। মনে হচ্ছে যেন একটা স্বপ্নপূরণ হল। উনি আমায় বলেছেন তুমি খুব ভালো অভিনেতা আমি খোঁজ নিয়েছি। এগুলো অনেক বড় পাওনা”।

রাজ চক্রবর্তী এ প্রসঙ্গে জানান, “উনি বিশাল বড় মাপের একজন স্টার, কিন্তু সহজ সরল, শিশুর মতো। তাই ওকে সেভাবেই সামলাতে হয়। প্রিপারেশন নিয়ে সেটে আসতে হয়। তবে ভীষণ ভালো লাগছে ওঁর সঙ্গে কাজ করে”।

RELATED Articles