জনতা কারফিউতে কাজে না আসায় ছাঁটাই ডোমিনোজকর্মী

জনতা-কারফিউতে কাজে না আসায় এক বাঙালি কর্মীকে ছাঁটাই করল ডোমিনোস ইন্ডিয়া। শুধু তাই নয়, বাকি কর্মীদেরও ডেলিভারি দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ ওই সংস্থার বিরুদ্ধে। কাজ হারানোর ভয়ে বাকি কর্মীরাও দুপুরে বাড়ি থেকে গিয়ে ডেলিভারির কাজ শুরু করেন।

রবিবার ছিল প্রধানমন্ত্রীর ডাকে ভারতবর্ষ জুড়ে জনতা কারফিউ। সেদিন কাজে না আসায় নিউ আলিপুর ডোমিনোজ, নয়ন নস্কর নামে এক কর্মীকে ছাঁটাই করে দিয়েছে বলে অভিযোগ। এমনকী, ছাঁটাইয়ের ভয় দেখিয়ে তাঁদের বাকি ১২ জন কর্মীকে রবিবার দুপুরে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খাবার ডেলিভারির কাজে লাগানো হয় বলে অভিযোগ।

অভিযোগের তির ডোমিনোজ ইন্ডিয়ার দক্ষিণবঙ্গের এরিয়া সেলস ম্যানেজার গৌরবের দিকে। তবে এই প্রসঙ্গে তাঁর কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে শুধুমাত্র ব্যবসার খাতিরে কী করে একজন মানুষ, রাজ্যের সব মানুষকে বিপদে ফেলেন? প্রশ্ন উঠেছে সেটা নিয়েই।

করোনা পরিস্থিতিতে রাশ টানতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার সকাল সাতটা থেকে রাত ন’টা পর্যন্ত দেশজুড়ে জনতা কারফিউ পালনের ডাক দেন। কিন্তু সেই নিয়ম মানেনি বলে অভিযোগ ডোমিনোজের বিরুদ্ধে।

প্রসঙ্গত, এখনও পর্যন্ত ভারতে করোনার বলি ১০ জন। আক্রান্তের সংখ্যা ৬০০ ছুঁয়েছে।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment