বয়স ষাট পেরিয়েছে, তাতে কী! মনোরঞ্জনের জীবনে কিন্তু মনোরঞ্জনের ঘাটতি নেই। আর তা বোঝা গেল তাঁর উদ্দাম নাচ দেখেই। হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে প্রকাশ্য মঞ্চে চটুল গানে কোমর দোলালেন তৃণমূল নেতা মনোরঞ্জন নন্দী (Manoranjan Nandy)। তরুণীর কোমরে হাত রেখে, সিটি বাজিয়ে মাচার জলসা একেবারে জমজমাট করে তুললেন যাকে বলে! তবে এর জেরে ভোটের আগে নিজের দলকেই বিপাকে ফেলে দিলেন মনোরঞ্জন নন্দী। তাঁর সেই নাচের ভিডিও এই মুহূর্তে ভাইরাল (সেই ভিডিওর সত্যতা যাচাই করে নি খবর ২৪x৭)।
কোথায় ঘটল এই ঘটনা?
ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাসে। জানা গিয়েছে, ইন্দাসের পঞ্চবটি সেবাশ্রম মেলার এক সাংস্কৃতিক অনুষ্ঠানে এক চটুল নাচের আয়োজন করেছিলেন উদ্যোক্তারা। সেই অনুষ্ঠানেই ঘটল এমন কাণ্ড। ভিডিওতে দেখা গিয়েছে, মঞ্চে গান গাইছেন এক তরুণী। সেই সময় মঞ্চে উঠে পড়েন মনোরঞ্জন নন্দী (Manoranjan Nandy)। এরপর তরুণীর কোমর জড়িয়ে উদ্দাম নাচতে থাকেন তিনি। তাঁর যে পা বেশ টলমল করছিল, তা ভিডিওতে স্পষ্ট। নেশাগ্রস্ত অবস্থাতেই মঞ্চে উঠে এমন কীর্তি ঘটালেন তৃণমূল নেতা।
কে এই মনোরঞ্জন নন্দী (Manoranjan Nandy)?
বাঁকুড়ার ইন্দাসের মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের জুতবিহার বুথের সভাপতি হলেন এই মনোরঞ্জন নন্দী (Manoranjan Nandy)। তিনি এলাকার দাপুটে নেতাও বটে। লোকসভা নির্বাচনের আবহে এই মনোরঞ্জন নন্দীর (Manoranjan Nandy) হাত ধরে দলের নিচুস্তরের কর্মীদের সাংগঠনিক ভিত শক্ত হচ্ছে বলা যায়। কিন্তু এসবস্র মধ্যেই সামনে এল তাঁর এমন আপত্তিকর এক ভিদিও।
তৃণমূল নেতার (Manoranjan Nandy) এহেন ভিডিও সামনে আসতেই তা তুমুল ভাইরাল হয়েছে। এই নিয়ে শুরু হয়েছে চর্চা। এর জেরে ভোটের মুখে বেশ অস্বস্তিতে পড়েছে তৃণমূল। এই ভিডিওকে কেন্দ্র করে শুরু রাজনৈতিক তরজাও। একদিকে বিজেপি যেমন এই ঘটনার তীব্র নিন্দা করেছে, অন্যদিকে আবার তৃণমূলের দাবী, কে কোন গানে নাচ করবে, তা একান্তই তাঁর ব্যক্তিগত ব্যাপার।
মনোরঞ্জন নন্দীর (Manoranjan Nandy) ভিডিও নিয়ে কী প্রতিক্রিয়া বিজেপির?
এই ঘটনায় বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বলেন, “তৃণমূল কংগ্রেস সব কিছুতে শালীনতার সীমা ছাড়িয়ে গিয়েছে। বুথ প্রেসিডেন্ট অশ্লীলভাবে নাচ করবে, এটাই স্বাভাবিক। পয়সা থাকলে সব সময়ে ভোগ বিলাসেই মত্ত থাকছে। অত্যন্ত অশালীন নাচ”।
সৌমিত্রকে পাল্টা শানিয়ে আবার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বলেন, “মস্তিষ্কবিকৃত তো ছিলই, এখন বাড়ছে। সেটা তাঁর ফেস এক্সপ্রেশনেই বোঝা যাচ্ছে। সারাক্ষণ একটা সুজাতা নামক টেনশনে থাকছে। কে কোথায় নাচবে, গাইবে, সেটা নিয়ে আমার আলাদা করে বলার কী আছে আর দলেরই বা বলার কী আছে”।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!