কয়েকদিন মাত্র একটু শান্ত ছিল এলাকা। কিন্তু ফের শাহজাহানের অত্যাচারে উত্তপ্ত সন্দেশখালির বেড়মজুর এলাকা। কিন্তু শাহজাহান তো জেলে, তাহলে শাহজাহানের অত্যাচার কীভাবে? সন্দেশখালিতে এবার এন্ট্রি হয়েছে ছোটো শাহজাহানের (Chota Shah Jahan)। আর সেই শাহজাহানই আবার নতুন করে ত্রাসের পরিবেশ তৈরি করেছে সন্দেশখালিতে।
কিন্তু হঠাৎ এই ছোটো শাহজাহানের (Chota Shah Jahan) আবির্ভাব ঘটল কীভাবে?
সন্দেশখালির এলাকাবাসীদের কথায়, হঠাৎ করে কিছুই হয়নি। অনেক আগে থেকেই এলাকায় দাপট চালায় এই ছোটো শাহজাহান। শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পর এই ছোটো শাহজাহান (Chota Shah Jahan) এলাকায় আতঙ্ক সৃষ্টি করে রেখেছে। এবার সেটাই আরও বেশি প্রকট হয়েছে।
কী করল এই ছোটো শাহজাহান (Chota Shah Jahan)?
জানা গিয়েছে, বেড়মজুর হাটখোলার ১৪২ নম্বর বুথে রয়েছে একটি মাদ্রাসা। সেখানে আইএসএফ কর্মী জাকুরিয়া মোল্লা, হাকাম মোল্লারা দলীয় পতাকা তুলছিলেন। সেই সময় ছোটো শাহজাহান (Chota Shah Jahan) তার দলবল নিয়ে সেখানে হাজির হয় বলে অভিযোগ। বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে মহিলাদের উপর তারা হামলা চালায় বলেও অভিযোগ। ওই দুই আইএসএফ কর্মী তো বটেই, আফসানা বিবি, রুক্সানা বিবি নামের দুই মহিলাকেও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলে অভিযোগ। তাদের অবস্থা আশঙ্কাজনক।
এলাকাবাসীদের দাবী, শেখ শাহজাহান গ্রেফতার হয়েছেন বটে। কিন্তু তাঁর প্রভাব এলাকা থেকে কমে নি। শাহজাহানের সাগরেদরা (Chota Shah Jahan) প্রতিনিয়ত দাপিয়ে বেড়াচ্ছে এলাকা। প্রশ্ন, এমন ঘটনা কী কিছুই চোখে পড়ছে না পুলিশের? সন্দেশখালিতে এত বড় একটা ঘটনা ঘটার পর পুলিশের তো আরও বেশি সক্রিয় থাকার কথা। এলাকাবাসীদের কথায়, পুলিশ তো মুখ্যমন্ত্রী দাস। তাই ওরা সবকিছু দেখেও কোনও পদক্ষেপ নেয় না। এই ঘটনায় ফের সংবাদমাধ্যমের সামনে বিক্ষোভ দেখিয়েছেন সন্দেশখালির মানুষ।
কে এই ছোটো শেখ শাহজাহান (Chota Shah Jahan)?
গত ৫ জানুয়ারি ইডি যখন রেশন দুর্নীতি কাণ্ডে শাহজাহানের বাড়ি তল্লাশি করতে যায়, সেই সময় সংবাদমাধ্যমের ক্যামেরায় এই ছোটো শাহজাহান (Chota Shah Jahan) ধরা পড়েছিল। সেই সময় ইডির গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ দেখিয়েছিল সে। শাহজাহানের বাড়ি যেতে গেলে তার বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে যেতে হবে, এমনই হুঁশিয়ারি দেয় সে। আর এবার শাহজাহানের গ্রেফতারির পর এলাকায় অত্যাচার চালাচ্ছে ছোটো শাহজাহান।






