Sourav Ganguly: জি বাংলার একটি অন্যতম জনপ্রিয় শো দাদাগিরি (Dadagiri)। এবারের সেই ‘দাদাগিরি’ ১০ বছর পূর্ণ করল। সঞ্চালক হিসেবে দীর্ঘ বছর ধরেই প্রশংসিত সৌরভ। মজার মজার এপিসোড নিয়ে আসে দাদাগিরি (Dadagiri)। বহু জায়গার লোক আসে, তাদের জ্ঞানের ভান্ডার উজাড় করে দেয়। দাদাগিরি ১০ শোটি জি বাংলায় প্রতি শনি এবং রবিবার সম্প্রচারিত হয়। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) সঞ্চালিত এই শো রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়। গত অক্টোবর মাসের শুরু হয়েছে দাদাগিরির ১০ নম্বর সিজন। দেখতে দেখতে পাঁচ মাসের সফর পার করে ফেলেছে সৌরভ সঞ্চালিত এই শো।
রঙের এপিসোডে মাতোয়ারা দাদাগিরির মঞ্চ। দাদাগিরির এই এপিসোডে হাজির হয়েছিলেন বাংলার সঙ্গীত জগতের পরিচিত মুখেরা। অন্বেষা দত্ত, অনীক ধর (Aneek Dhar), ইমন চট্টোপাধ্যায়দের পাশাপাশি অভিনেত্রী রাজনন্দিনী পালও ছিলেন। দাদাগিরির মঞ্চে এই সৌরভ (Sourav Ganguly) অনেকের প্রতি জাহির করেছিলেন তার ভালো লাগার কথা।
গত বছর সেপ্টেম্বর মাসে দ্বিতীয়বার বাবা হয়েছেন অনীক। অনীক দেবলীনার ঘরে এসেছে পুত্র সন্তান। ধুমধাম করে করেছেন ছেলের অন্নপ্রাশন। সে অন্নপ্রাশনের ছবি সোশ্যাল মিডিয়ার প্রকাশ করেছিলেন কিছুদিন আগেই। দ্বিতীয়বার বাবা হওয়ার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) শুভেচ্ছা জানান গায়ককে। দাদাগিরির মঞ্চে অনীকের ছেলে মেয়েদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা শোনা যায় বাবা অনীকের মুখে। অনীক নিজের ইচ্ছে প্রকাশ করেন দাদাগিরির মঞ্চে। গায়ক বলেন, একজনকে গান, অপর জনকে ক্রিকেট খেলা শেখাতে চান। এই কথা বলতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন সঙ্গীতশিল্পী।
দাদাগিরির মঞ্চে জানা যায় ছোট থেকে ক্রিকেট খেলার সব অনীকের। গায়ক বলেন, “কেন জানিনা, ছোট থেকেই আমার একটা ক্রিকেট খেলার প্যাশন। তোমারা জানো দাদা (Sourav Ganguly), তোমাদের দেখেই আমরা শিখেছি। তারপর তুমি সামনে দাঁড়িয়ে। তুমি আমার কাছে অনুপ্রেরণা। আমি চাই স্পোর্টস নিয়ে কিছু করুক। যদিও এসব অনেক তাড়াতাড়ি বলে ফেললাম। দেখা যাক এবার ওর যা পছন্দ।” অনেকে এর এই কথা শুনে সৌরভ জানিয়ে দেন, “এখন শুধু ছেলেরা নয় বরং মেয়েরাও খেলতে পারে। উইমেন্স ক্রিকেট যে জায়গায় গিয়েছে তাতে মেয়েদের খেলা বিরাট হারে বাড়ছে।” উইমেন্স ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার কৃতিত্ব মহারাজকেই দিয়েছেন অনীক।
প্রসঙ্গত, ২০১৪ সালে দেবলীনাকে বিয়ে করেন অনীক। ২০১৮ সালের আগস্টে কন্যা সন্তানের জন্মদিন দেবলীনা। বাবা হন অনীক ধর। মেয়ের নাম রাখেন আদ্যা। ছেলের নাম রেখেছেন আদবান। ২০০৭-এ সারাগামাপা বাংলা জিতে লাইমলাইটে আসেন অনীক। সেই বছরই জি টিভির সারেগামাপা-র মঞ্চে বিজয়ীর খেতাব জিতে নেন। এরপর অসংখ্য গানের রিয়ালিটি শো-এর মঞ্চে দেখা গিয়েছে অনীককে। বিগ বস বাংলার প্রথম সিজন জিতেছিলেন অনীক। টলিউড ও বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই সমান তালে কাজ করছেন তিনি। সম্প্রতি, ‘চেঙ্গিজ’ সিনেমায় সুরকার ও গায়ক হিসাবে কাজ করেছেন অনীক ধর।
অন্যদিকে, সোমবারই জি বাংলার তরফে সামনে এসেছে সারেগামাপা-র অডিশনের প্রোমো। যা দেখে চিন্তায় পড়েছেন দাদাগিরির ভক্তরা। তবে কি দাদাগিরির চলতি সিজন শেষের পথে? এই ব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।





