Raja-Madhubani: ‘খেয়ে নিতে বললাম তো’, জোর করে রাজাকে ওষুধ খাওয়াচ্ছেন মধুবনী, দম্পতির কাণ্ড দেখে হাসির রোল নেটপাড়ায়

রাজা গোস্বামী এবং মধুবনী গোস্বামী (Raja-Madhubani) টলিউডের অন্যতম জনপ্রিয় কাপল। এদেরকে চেনেন না এমন লোক খুবই কম। ‘ভালবাসা ডট কম’ সিরিয়ালের সেট থেকেই প্রেম শুরু। তার পরে বিয়ে করেন। বর্তমানে এক পুত্রসন্তান রয়েছে। কেশব আসাতে মা মধুবনী, বাবা রাজার দায়িত্ব দ্বিগুণ হয়েছে (Raja-Madhubani)। বিয়ের পর থেকেই কাজ কমিয়ে দেন মধুবনী। তাকে এখন আর দেখা যায় না কোন ধারাবাহিকে। ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায়, রাজার জন্যই নাকি খুব বেশি কাজ করতে দেখা যায় না মধুবনীকে। বারবার তাকে এ প্রশ্নের সম্মুখীন হতে হয় কেন তাকে দেখা যায় না আর ছোট পর্দায়।

মধুবনী (Raja-Madhubani) সিরিয়াল জগত থেকে দূরে থাকলেও রাজাকে মাঝেমধ্যেই বিভিন্ন সিরিয়ালে অভিনয় করতে দেখা যায়। মধুবনীকে সিরিয়ালের পর্দায় দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশনাম করেছেন তিনি। মধুবনীর নিজস্ব ব্যবসা রয়েছে। নিজের পার্লার সামলে, ছেলে কেশবকে সামলে মন দিয়েছেন ব্লগিং-এ। তারা এখন ইউটিউবার। মাঝেমধ্যে এই সোশ্যাল মিডিয়ায় নানা মজার ভিডিও পোস্ট করতে দেখা যায় এই জুটিকে। তবে এদিনের একটি ভিডিও দেখে হতবাক নেটপাড়া‌।

এদিন রাজা গোস্বামী (Raja-Madhubani) তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তাঁকে দেখা যাচ্ছে টেবিলের সামনে তিনি বসে আপেল খাওয়ার পরিকল্পনা করছেঞ। সেই সময়ই আচমকা তাঁর স্ত্রী মধুবনী ছুটে আসেন। মধুবনীর হাতে রয়েছে ওষুধের পাতা। বরকে আপেল খেতে না দিয়ে তিনি ওষুধের পাতা থেকে রাজাকে জোর করে ওষুধ খাইয়ে দেন।

তাদের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, রাজা বহুবার মধুবনীকে (Raja-Madhubani) জিজ্ঞাসা করে তাঁকে কীসের ওষুধ খাওয়ালেন তাঁর স্ত্রী, আর তার কোনো শরীর খারাপ হওয়া না সত্বেও কেনই বা খাওয়ালেন? উত্তরে মধুবনী জানান, ‘দেখলাম আগামীকালই এই ওষুধগুলো এক্সপায়ার করে যাচ্ছে। তাই তোমায় খাইয়ে দিলাম।’ এই উত্তরে চমকে যান দর্শকেরা। মধুবনীর এই কথা শুনে হতভম্ব হয়ে যান রাজা। সে আর কিছু বলার জায়গায় থাকে না।

 

View this post on Instagram

 

A post shared by Raja Goswami (@raja.goswami007)

এই ভিডিওটি পোস্ট করে রাজা গোস্বামী ক্যাপশনে লেখেন, ‘মধুবনী সেরা জিনিস খাওয়াল।’ ভিডিও দেখে হেসে গড়াচ্ছেন অনুরাগীরা। করেছেন মন্তব্যও।এক ব্যক্তি লেখেন, ‘এ তো পুরো মোয়ে মোয়ে কেস!’ আরেকজন লেখেন, ‘হজমিগুলি খাওয়ালে ভালো হতো, এটা কি খাইয়ে দিল কেশবের মা।’ তৃতীয় ব্যক্তির মতে, ‘উফ বাবা বিবাহিত জীবনে কতো কিছুই সহ্য করতে হয়।’

RELATED Articles