৬ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হয়েছিল গঙ্গার নীচের মেট্রো (Kolkata Metro)। ১৫ মার্চ থেকে সাধারণ মানুষের জন্য খুলে গেছে গঙ্গার নিচের মেট্রোর দরজা। কলকাতা মেট্রো এর ছবি বা ভিডিও তোলা পুরোপুরি নিষিদ্ধ। এই অপরাধে কোন ব্যক্তির মোটা অঙ্কের জরিমানা হতে পারে এমনকি জেল পর্যন্তও হতে পারে। সচরাচর মেট্রোযাত্রীরা সেভাবে ছবি ভিডিও তোলেন না। তবে গঙ্গার নিচের মেট্রোর (Kolkata Metro) ক্ষেত্রে যাত্রীরা ব্যস্ত হয়ে পড়েছে ফটো ভিডিও তোলায়।
মেট্রোর (Kolkata Metro) এই সাধারণ নিয়ম মানছে না কেউই। বহু প্রতিক্ষিত গঙ্গার নিচে এই মেট্রো উপভোগ করার থেকে বেশি ভিড় হচ্ছে ভিডিও ছবি তোলাতে। প্রথম দিন থেকেই সেখানকার যাত্রীদের সংখ্যা চোখে পড়ার মতো। এমনকি ভিড় জমিয়েছেন ইউটিউবাররাও। এমনকি রাস্তাঘাট ছেড়ে ওই মেট্রোতে (Kolkata Metro) রিলস তৈরীর ভিড় জমে গেছে। স্টেশন চত্বরেই নেচে বেড়াচ্ছেন অনেকে।
ব্যস্ত সময়, প্রবল ভিড় কিছুই পরোয়া না করে চলছে ভিডিও তৈরি। স্টেশনে ঢোকার গেট থেকে শুরু করে প্ল্যাটফর্ম, মেট্রোর (Kolkata Metro) কামরার ভিতরে থেকে শুরু করে বাইরে, এমনকি এসকালেটরও বাদ যায়নি। ব্যস্ত সময় ভিড়ের মধ্যে রিলিজ বানানো হয় বিরক্ত নিত্যযাত্রীরা। মেট্রোটিকে কেউ ছবি ভিডিও তোলার জায়গা হিসেবে বেছে নিয়েছেন। মেট্রো (Kolkata Metro) যে যাতায়াতের একটি অন্যতম মাধ্যম তা তারা ভুলেই গেছেন। অনেকে আবার টিকিট কেটে একাধিকবার যাতায়াত করছেন শুধু ভিডিও করার জন্যই।
নিত্য মেট্রো যাত্রীদের বক্তব্য, হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো (Kolkata Metro) বহু মানুষের কাছে জয়রাইড। সবাই ব্যস্ত ভিডিও করতে। গঙ্গার তলায় মেট্রো ঢোকার মুহূর্তে ভিড় করে আসেন গেট জানলার কাছে। কে বসে আছেন বা কে রয়েছেন তাতে তোয়াক্কা নেই কারোর। দরজার সামনে জায়গা না পেলে, বসে থাকা যাত্রীদের ঘাড়ের উপর এসে পড়ে একাধিক ছবি ভিডিও করতে চাওয়া হাত। চলতি দিন থেকেই এই সমস্যার সূত্রপাত হয়েছে। সমস্যা নজরে এসেছে মেট্রো কর্তৃপক্ষেরও।
মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষের কথায়, নতুন একটা জিনিস তৈরি হয়েছে। দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রো। মানুষের উৎসাহ দেখে প্রথমে কিছুটা ছাড় দেওয়া হয়েছিল। তবে এখন যা শুরু হয়েছে তা আর ধরাছোঁয়ার মধ্যে নেই। যা হচ্ছে তাই এবার বন্ধের দরকার। এই বিষয়ে বহু অভিযোগ ও জমা পড়েছে রেল পুলিশ ও মেট্রো কর্তাদের কাছে। তাই এবার থেকে মেট্রো এলাকায় এরপর ভিডিও করতে দেখলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ।
যাত্রী পরিষেবা শুরুর দিন থেকেই এই মেট্রোর (Kolkata Metro) সুবিধা নিয়েছেন অনেকে। বহু যাত্রী বাস ছেড়ে মেট্রো পরিষেবা নিতে শুরু করেছেন। অফিস টাইমে এই লাইনে ভিড় উপচে পড়ছে। আগেই বলা হয়েছিল গঙ্গার নিচে যখন মেট্রো (Kolkata Metro) ঢুকবে তখন নীল আলো দেখা যাবে, সেই আলো দেখাতেই মরিয়া ইউটিউবাররা। যাত্রীদের অনেকেই প্রতিবাদ জানালেও কোন কাজ হয়নি। ভিডিওতে ভিউ লাইকের ভিড়ে হারিয়ে গেছে মানুষের বোধ। এত বছর ধরে মেট্রো (Kolkata Metro) চলে আসছেন বহুযাত্রীরা, সেখানে এমন ঘটনার কখনো সম্মুখীন হতে হয়নি। তবে এই লাইনে এই সমস্যা দিন দিন মাথাচাড়া দিচ্ছে। যাত্রীদের দাবি কর্তৃপক্ষ কড়া হলেই বন্ধ হবে এইসব ভিডিও করা।
মেট্রো (Kolkata Metro) রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “দেশের মধ্যে প্রথম আন্ডারওয়াটার মেট্রো নিয়ে মানুষের আগ্রহ রয়েছে। অনেকেই এই রিলস, ভিডিও বানাচ্ছেন মেট্রো (Kolkata Metro) চত্বরে। বিষয়টি আমাদেরও নজরে এসেছে। প্রথম প্রথম ছাড় দেওয়া হলেও এবার ব্যবস্থা নেওয়া হবে।”





