রবিবার, ১ এপ্রিল ২০২৪
মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): ভাগ্য বৃদ্ধির দিন। ধর্মীয় আ্যধাত্মীক কাজের জন্য অর্থ ব্যয় হবে। রোজগারের ক্ষেত্রে প্রবাসীদের উন্নতি। উচ্চ শিক্ষা বা গবেষণামূলক কাজে সফল হবেন।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): সুনাম সম্মান বৃদ্ধির ক্ষেত্রে বাধা। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ভালো লাভ হবে। আর্থিক ক্ষেত্রে পাওনাদারের টাকা পরিশোধের চেষ্টা করুন। রাস্তাঘাটে ঝুঁকিপূর্ণ যানবাহন ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন): দাম্পত্য ভুল বুঝাবুঝির অবসান হবে। গৃহস্থালী জীবনে ভালো কোনো ঘটনা ঘটবে। আজ জীবন সাথীর জন্য কেনাকাটার যোগ প্রবল। অংশিদারী ব্যবসা বাণিজ্যে আজ সফল হবেন।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): কাজের লোক ও কর্মচারী দ্বারা উপকৃত হবেন। আর্থিক উন্নতির যোগ প্রবল। ব্যবসায়ীক কাজের জন্য কিছু নতুন কর্মচারী নিয়োগ দিতে হবে।
সিংহ রাশি (২১জুলাই – ২১ আগস্ট): আজ সৃজনশীল পেশাজীবীদের আয়ের সুযোগ আসবে। সন্তানের উচ্চ শিক্ষায় সাফল্য লাভের সময়। ব্যবসায়ীর কাজে নিজের মেধাই আপনাকে পথ দেখাবে। প্রেমে সাফল্য লাভের দিন।
কন্যা রাশি (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর): পারিবারিক প্রত্যাশা পূরণ হবে। গৃহে আত্মীয় স্বজনের আগমন হতে চলেছে। গৃহ সংস্কার বা পরিবর্তনের পেছনে অর্থ ব্যয় হবে। আত্মীয় স্বজনের সাহায্য পাবেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): আজকের দিনটি হতে পারে ই-কমার্স ও এফ-কমার্স ব্যবসায়ীদের বিশেষ সুযোগের। আর্থিক ক্ষেত্রে অগ্রগতির দিন। বিদেশ থেকে অর্থ লাভের আশা। আউটসোসির্ং এর কাজে ভালো রোজগার হবে।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): আজ চাকরিজীবী ও ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। বকেয়া টাকা আদায়ে অগ্রগতি। ধার দেওয়া টাকা আদায় হওয়ার কারনে কিছু অর্থ সঞয় করতে পারবেন। মধ্যস্ততার কাজে ভালো লাভ হবে।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): সম্মান মর্যাদা বৃদ্ধির দিন। ব্যক্তি জীবনে কোনও ভালো ঘটনা ঘটবে। চাকরিজীবীদের হঠাৎ করেই পদোন্নতির সুযোগ আসতে পারে। প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): আজ পরিবহন ব্যবসায়ীদের ভালো রোজগার হবে। নতুন করে বিনিয়োগ করতে হবে। প্রবাসীদের রোজগার বৃদ্ধি। ব্যবসায়ীর কাজের জন্য বিদেশ যাত্রার যোগ।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): আজকের দিনটি পারিবারিক জীবনে পরিবর্তনের। ছোট বড় সকল ভাই বোনের সাথে আজ দেখা হবে। গুরুত্বপূর্ণ কোনো আলোচনায় অগ্রগতি। বন্ধুর কাছ থেকে আর্থিক সাহায্য লাভের আশা।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): আজ ভাগ্য আপনার সহায় হবে। ফলে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। ধর্মীয় ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হবে। উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার যোগ। ব্যবসায়ীর ক্ষেত্রে আজ উন্নতি।





