জ্যোতিষশাস্ত্র মতে, ২০২৪ সালের এপ্রিল মাসে গ্রহ পরিবর্তনের দিক থেকে বিশেষ বলে বিবেচিত হবে। চারটি প্রধান গ্রহ নিজেদের স্থান পরিবর্তন করবে। সূর্য, মঙ্গল, শুক্র ও বুধ এপ্রিলে তাদের স্থান পরিবর্তন করবে। গ্রহের পরিবর্তন কিছু রাশির জাতক-জাতিকাদের জন্য সুখ বয়ে আনবে প্রভাব পড়বে তাদের কর্মজীবনে। সৌন্দর্য, সুখ, বিলাসিতা এবং সম্পদের কারক গ্রহ শুক্রও অস্তমিত হতে চলেছে এই চলতি মাসে। শুক্র অস্ত যাওয়ার পর শুভ কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়।
বুধ ২ এপ্রিল ২০২৪ সকাল ০৩ টে ৪৩ মিনিটে, বক্রী হবে। বুধ, বুদ্ধিমত্তা এবং বাক শক্তির কারক গ্রহ। বুধ ২৫ এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ০৬ টা ২৩ মিনিটে আবার মার্গী হবে।
বক্রী ও মার্গী কি ?
যে কোন বিপরীতমুখী গ্রহ যখন স্বাভাবিক গতিতে ভ্রমণ করে তখন তাকে মার্গী বলা হয়। যখন এটি উচ্চ গতিতে চলে তখন এটি বক্রী অবস্থায় থাকে।
বুধ ৪ এপ্রিল ২০২৪ তারিখে সন্ধ্যা ৬ টা ৪৩ মিনিটে অস্ত যাচ্ছে এবং ২৬ এপ্রিল ভোর ০৪ টে ০৯ মিনিটে উদয় হবে।
গ্রহের অস্ত অবস্থা কি ?
কোন গ্রহ যখন সূর্যের খুব কাছাকাছি চলে যায় তখন সূর্যের উজ্জ্বলতায় এবং শক্তির কারণে তার ক্ষমতা আর কাজ করে না এই অবস্থাকে বলা হয় গ্রহের অস্ত অবস্থা।
বুধ ০৯ এপ্রিল, ২০২৪ তারিখে রাত ০৯ টা ২২ মিনিটে মীন রাশিতে প্রবেশ করবে। মেষ, বৃষ, সিংহ, ধনু, মকর ও কুম্ভ রাশির ব্যক্তিরা বুধের গমনে বিশেষ সুবিধা ভোগ করবেন।
সূর্য ১৩ এপ্রিল ২০২৪ রাত ০৯ টা ১৫ মিনিটে মেষ রাশিতে পাড়ি দেবে। গুরু আগে থেকে সেই স্থানে উপস্থিত থাকবে। প্রায় ১২ বছর পর মেষ রাশিতে সূর্য-বৃহস্পতি সংযোগ তৈরি হতে চলেছে। এই সময়ের মধ্যে দিয়ে সূচনা হবে সৌর নববর্ষের। এদিন বৈশাখী উৎসব পালিত হবে।
মঙ্গল ২৩ এপ্রিল ২০২৪ সকাল ০৮ টা ৫২ মিনিটে মীন রাশিতে যাবে। মঙ্গলকে বীরত্ব, সাহস এবং শক্তির কারক বলে মনে করা হয়। ফলে মীন রাশির জাতক-জাতিকাদের ওপর এর প্রভাব পড়বে।
শুক্র ২৫ এপ্রিল, ২০২৪ সকাল ১২ টা ০৭ মিনিটে, শুক্র মেষ রাশিতে গমন করবে। সে সময় শুক্র-বৃহস্পতি-সূর্যের মিলনে ত্রিগ্রহী যোগ তৈরি হবে।
শুক্র নক্ষত্র ১ মে ২০২৪ সকাল ০৪ টে ৩৮ মিনিটে অস্ত যাচ্ছে। শুক্র ২৭ জুন, ২০২৪ তারিখে সন্ধ্যা ০৬ টা ৫২ মিনিটে উদয় হবে। শুক্র বিবাহ এবং অন্যান্য শুভ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই অবস্থায় শুক্র অস্ত গেলে বিয়ে ও গৃহস্থালির আচার পালন করা হয় না।
এই রাশির জাতক- জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হবে
এপ্রিল মাসটি মেষ, বৃষ, বৃশ্চিক, কন্যা এবং ধনু রাশির জাতকদের জন্য ভাগ্যবান বলে বিবেচিত হয়েছে। ভাগ্য আপনাকে পূর্ণ সমর্থন করবে। ফেলে রাখা যে কোন কাজ মিটে যাবে। কর্মজীবনে অমীমাংসিত কাজ শেষ হবে। ব্যবসায় প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে।





