‘ফণী’ রাজ্যে প্রবেশের আগেই এর প্রভাবে একপ্রস্থ ঝড় হয়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার একাংশে। এবারে আজ সন্ধ্যে থেকেই ৭০ থেকে ৮০ কিমি বেগে ঝড়ের তান্ডব শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়া বিদরা৷ এর জেরে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে জারি করা হয়েছে সতর্কতা৷ ২০০৯ সালের ‘আয়লা’-র থেকেও ‘ফণী’ ভয়ঙ্কর হয়ে উঠবে বলে দাবী জানিয়েছেন অনেক আবহাওয়া বিদ, কারণ ‘আয়লা’-র থেকে ‘ফণী’ বেশি এরিয়া নিয়ে রয়েছে এইমুহূর্তে। পশ্চিমবঙ্গে এই ঝড় আছড়ে পরলে তা পরবে এক সিভিয়ার সাইক্লোন হিসেবে। শক্তি খুইয়ে ‘ফণী’ র গতিবেগ হবে ঘন্টায় ১০০ থেকে ১২০ কিমি। কিন্তু তার আগেই ৭০ থেকে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস পেয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে কলকাতার একের পর এক মল। আজ বিকেলেই বন্ধ করে দেওয়া হয়েছে সাউথ সিটি মল সঙ্গে গড়িয়াহাট মল-ও। বন্ধ করে দেওয়া হয়েছে সল্টলেকের সেক্টর ৫ এর বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসগুলোকেও৷ বিপর্যয় মোকাবিলা দল তৈরী আছে বলে আশ্বাস মিলেছে রাজ্য সরকারের তরফ থেকে৷
আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি।
Email - [email protected]