‘ফণী’-র পূর্বেই ঝড়ে তছনছ পশ্চিম মেদিনীপুর জেলার একাংশ৷

ইতিমধ্যেই ওড়িশা উপকূলে আছড়ে পরছে ‘ফণী’। ‘ফণী’ র দাপটে ওড়িশার উপকূল যখন লন্ডভন্ড তখন এই রাজ্যেও ‘ফণী’ প্রভাব দেখা যাচ্ছে সকাল থেকেই। এই সুপার সাইক্লোনের প্রভাবে দিঘা সহ দুই মেদিনীপুরের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টিপাত। এই রাজ্যে ‘ফণী’ প্রবেশ আজ গভীর রাতে প্রবেশ করতে পারে বলে খবর মিলেছে আবহাওয়া দপ্তর সূত্রে।

আরও পড়ুন – ‘ফণী’-র প্রভাব এই রাজ্যে৷ দিঘা-তে উত্তাল সমুদ্র।

 

ওড়িশা উপকূলে যখন প্রায় ২০০ কিমি প্রতি ঘন্টার গতিবেগে আছড়ে পরেছে ‘ফণী’ তখন তার প্রভাবে এই রাজ্যেরও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। উত্তাল হয়ে উঠেছে দিঘা-র সমুদ্র। বইছে ঝোড়ো হাওয়া৷ এর মধ্যেই ফের ঝড়ে লন্ডভন্ড পশ্চিম মেদিনীপুরের একাংশ।

আরও পড়ুন – পুরীতে তান্ডব শুরু ‘ফণী’-এর। বিদ্যুতহীন গোটা পুরী।

এই রাজ্যে ‘ফণী’ প্রবেশের সময় হিসেবে আশঙ্কা করা হচ্ছিল গভীর রাত। কিন্তু তার আগেই আজ ২০ মিনিটের এক প্রচন্ড ঝড়ে তছনছ হয়ে গেলো রাজ্যের পশ্চিম মেদিনীপুরের একাংশ৷ ২০ মিনিটের এই ঝড়ের দাপটেই বড় গাছগাছড়া উপরে পরেছে রাস্তায়। কিছু বাড়িঘরও ভেঙে যাওয়ার খবর মিলেছে। ‘ফণী’-র আগে এই প্রভাবে স্বাভাবিকভাবেই ভীত এলাকার বাসিন্দারা। ‘ফণী’ পৌঁছানোর পূর্বেই যদি এই অবস্থা হয় তবে ‘ফণী’ পৌঁছানোর পর কি অবস্থা হতে চলেছে তা নিয়ে প্রমদ গুনছেন এই রাজ্যের, প্রধানত দক্ষিণবঙ্গের বাসিন্দারা৷

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর