বাবা-মেয়ে থেকে প্রেমিক-প্রেমিকা! টলিউডে নতুন প্রেমের খবর, প্রেম করছেন আয়েশা ও অম্বরীশ, সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই

টলিউডের কোন খবরই চাপা থাকে না। সেটা কারোর সদ্য প্রেমে পড়ার খবর হোক বা কারোর বিয়ের। আবার কখনো ভুয়ো খবরও ছড়ায়। ‌টলিপাড়ায় এখন নতুন প্রেমের চর্চা চলছে। অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যের সাথে নাকি প্রেম করছেন আয়েশা ভট্টাচার্য (Ambarish-Ayesha)। একসময় অম্বরীশের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন আয়েশা। পুন্যি পুকুর ধারাবাহিকে অম্বরীশের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন আয়েশা। ‌ তার সাথে কি না প্রেম?

অসমবয়সের প্রেম এখন টলিপাড়ার নতুন ট্রেন্ড। কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টোরাজ থেকে শুরু করে দোলন রায়-দীপঙ্কর দাসের পর কি এবার অম্বরীশ আয়েশার‌ (Ambarish-Ayesha) বিয়ের খবর। অভিনেত্রী নিজেই মুখ খুললেন তার সম্পর্কে থাকা নিয়ে। ‌দর্শকদের মনে প্রশ্ন জাগছে তাহলে কি আবার বিয়ের সানাই টলিপাড়ায়। সিঙ্গেল নাম ঘুচিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অম্বরীশ। তাও আবার হাঁটুর বয়সী একটা মেয়ের সাথে। সম্পর্কে তার সাথে অম্বরিশের নাম জড়িয়েছে শুনে হেসে গড়াগড়ি খান আয়েশা। তিনি বলেন, “প্রেম করছি না, অম্বরীশদার প্রেমিকার চরিত্রে অভিনয় করছি।”

সাক্ষাৎকারে আয়েশা বলে ওঠেন, ‘মাঝে মাঝে এমন খবর রটে’। অভিনেত্রী বলেন, অম্বরীশদার (Ambarish-Ayesha) সঙ্গে তিনি প্রেম করছেন না। একসঙ্গে একটি সিনেমা করছেন। যেখানে তাঁকে অম্বরীশের প্রেমিকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আয়েশাকে। নিঃসন্দেহে অসমবয়সি একটি প্রেম দেখতে পাবে দর্শকরা। তবে বাস্তবে নয় সিনেমার পর্দায় ফুটে উঠবে অম্বরীশ আয়েশার (Ambarish-Ayesha) প্রেমের কাহিনী। জানা গেছে ব্যুমেরাং ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন আয়েশা ও অম্বরীশ (Ambarish-Ayesha)। জিতের প্রযোজনা সংস্থার তরফে এই ছবি তৈরি হচ্ছে। ‌এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে জিৎ আর রুক্মিণী মৈত্রকে। এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে দেবচন্দ্রিমা সিংহ রায় এবং সৌরভ দাসকে।

আয়েশা আর অম্বরীশের জুটি নিয়ে বিস্তারিত জানিয়েছেন অভিনেত্রী নিজেই। তিনি বললেন, “আমার আর অম্বরীশদার চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ। দুজনের চরিত্রই ভীষণ মজার। বেশ কয়েকমাস আগেই শ্যুট শেষ হয়েছে আমাদের। আমাদের দুজনের অসমবয়সের যে সম্পর্ক, তা খুব সুন্দরভাবে প্রস্ফুটিত করা হয়েছে গোটা সিনেমায়। দর্শকদের ভালো লাগবে। দেখতে খুব সুন্দর লাগবে। অম্বরীশদা এর আগেও মজার চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু এবারের চরিত্রটি একেবারে নতুন ধরনের।”

গরমের ছুটির মধ্যে মুক্তি পাবে ব্যুমেরাং সিনেমাটি। আপাতত ১০ মে এই ছবি মুক্তির ঘোষণা করা হয়েছে। সূত্রের খবর, গরমের ছুটিতে সিনেমা হলে আসতে পারে আমার বস-ও। যার পরিচালনা করেছেন শিবপ্রসাদ-নন্দিতা। ব্যুমেরাং পরিচালনা করেছেন সৌভিক কুণ্ডু। এই সিনেমার হাত ধরে গরমের ছুটিতে সাফল্যের মুখ দেখতে পারেন জিৎ। দর্শকরা অপেক্ষা করছেন জিতের নতুন ছবি দেখার জন্য।

RELATED Articles