সাদা শিফনের শাড়ি, কাঁধে এলানো চুল, লাস্যময়ী লুকে ধরা দিলেন মিমি, ছবি দেখে ঘুম উড়েছে অনুরাগীদের

আবেদনময়ী লুকে ধরা দিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। সপ্তাহান্তে ছুটির দিনে নিজের ভক্তদের জন্য বেশ কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী। পরনে সাদা শিফন শাড়ি, রং মিলিয়ে স্লিভলেস ব্লাউজ, খোলা চুল কাঁধ ছুঁয়ে। লাস্যময়ী অবতারে সোশ্যাল মিডিয়ার পাতায় দেখা গেল মিমি চক্রবর্তীকে। তার চোখমুখ দেখে বুক কাঁপবে অনুরাগীদের।‌ কলকাতা জুড়ে পারদপতন হয়েছে কিছুটা। এক ধাক্কায় ৫ ডিগ্রি পারদ নেমেছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় তাপমাত্রার পারদ চড়ালেন মিমি। মোহময়ী লুকে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিলেন। ‌

রাজনীতি ক্যারিয়ারে বিদায় জানিয়ে ফিল্মি জগতে মন দিয়েছেন অভিনেত্রী। তার বোল্ড শুটে হৈচৈ পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়।আগের বার যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন মিমি চক্রবর্তী। ‌এবারের লোকসভা ভোটে সেই কেন্দ্র থেকেই দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ। এবার লোকসভা ভোটের আগে শাড়ি ম্যাজিক দেখালেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। যে ছবি দেখে ঘুম উড়েছে অনুরাগীদের।

উল্লেখ্য, দোলে শহর ছেড়ে বৃন্দাবনে পৌঁছে গিয়েছিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)তার হাতে এখন একাধিক কাজ। আলাপ রিলিজের অপেক্ষায় রয়েছে। জানা গেছে, বাংলাদেশের শাকিব খানের বিপরীতে তুফান ছবিতে ডেবিউ করবেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। ‌

এই বছরের শুরুতে বেনারস ভ্রমণ দিয়ে শুরু করেছিলেন বছরটা। সেখানে গঙ্গা আরতি ঘাট মন্দিরে মন্দিরে ঘুরতে দেখা গেছিল তাকে। এবার দোলের আগে বৃন্দাবনের হোলিতে মেতেছিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। বৃন্দাবনের অলিতে গলিতে ঢুঁ মারতে দেখা গেছে তাকে। বৃন্দাবনের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। কখনও গঙ্গায় প্রদীপ ভাসিয়ে মনস্কামনা জানাতে দেখা গেল অভিনেত্রীকে, আবার কখনও রাধে রাধে ধ্বনিতে কৃষ্ণ নামে মগ্ন হয়েছেন মিমি।

সোশ্যাল মিডিয়ায় মিমিকে দেখা গেছিল হলুদ উত্তরীয় গলায় বৃন্দাবনের রাস্তায়। বৃন্দাবনে ললাট দুই গালে আবিরে লেখা রাধে রাধে। বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ নামে মজেছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। এমনকি সবুজ লাল রঙে নিজেকে রাঙিয়েছেন মিমি চক্রবর্তী। এবছর বৃন্দাবন থেকেই তার অনুরাগীদের দোল উৎসবের শুভেচ্ছা জানান। সেখানে গিয়ে আবার‌ চোরের পাল্লাতেও পড়তে হয়েছে অভিনেত্রীকে। যে সে চোর নয়! বড় চোর বাঁদর। সে চোর রোদচশমা নিয়ে পালিয়ে গেছিল।‌ আর অভিনেত্রী ছুটছেন তার সানগ্লাস উদ্ধারে। এমন মজার ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

আরও অন্যান্য খবর