দর্শকদের উন্মাদনাও সে’ক্সে’র মতো, যতই শেষের দিকে যাবে ক্লাইম্যাক্স আসবে ততই উ’ত্তে’জ’না বাড়বে’, ফের বেফাঁস কথা রূপমের 

রক গানে বহুল প্রচলিত রকস্টার রূপম ইসলাম (Rupam Islam)। কিছুদিন আগে একটু শোয়ের পর তার এক অনুরাগের সেলফি তোলার আবদারে মেজায় চটে যান গায়ক রুপম ইসলাম। প্রকাশ্যে সেই অনুরাগীকে গালাগালি ও করে বসেন তিনি। ঘটনার পর থেকেই তার নামে কটাক্ষের ঝড় বইছে সোশ্যাল মিডিয়া জুড়ে। আবার কেউ কেউ তাকে সমর্থন করেছিলেন সে বিষয়ে। এদিন আবারো বেফাস মন্তব্য করলেন মঞ্চ থেকেই। দর্শকদের উন্মাদনাকে সে’ক্স এর সঙ্গে তুলনা করেন।

কিছুদিন আগে নজরুল মঞ্চে রূপম ইসলামের (Rupam Islam) শো ছিল। ফসিলসের শো নয়, ছিল তার একক শো। রূপম ইসলামের (Rupam Islam) একাধিক শোয়ই হাউসফুল হয়। যায়নি এই শোটিও। ‌ দর্শকদের থেকে এত ভালোবাসা তার একক শোয়ে এত সারা পেয়ে বেফাঁস মন্তব্য করে বসেন সাক্ষাৎকারে। তিনি তার শো একক নিয়ে তাঁর পরিকল্পনার কথা জানান দর্শকদের। তিনি বলেন, ‘প্রত্যেকবার ভাবি আমি স্ট্র্যাপ লাগিয়ে মুখে মাইক জোগাড় করব। ঘুরে ঘুরে গাইব। কিন্তু সেটা আর হয় না। তার কারণ আমার বেসিক জায়গাটা ফসিলস। তাই এই জায়গাটা একটু অবহেলিত। তাও এত মানুষ আসেন, আজকের শো হাউজফুল, এত ভালোবাসা পাচ্ছি সেটা খুব ভালো লাগে। এটা আমার প্রত্যাশার থেকে বেশি।’

এদিন সাক্ষাৎকারে রূপম ইসলাম (Rupam Islam) দর্শকদের উন্মাদনাকে সে’ক্সে’র সঙ্গে তুলনা করে বসেন। সাক্ষাৎকারে গায়ক বলেন, ‘মানে সে’ক্স নিয়ে ভাবো না। যতই শেষের দিকে যাবে, ক্লাইম্যাক্স আসবে ততই উত্তেজনা বাড়বে। ভালো লাগবে। দর্শকদের উন্মাদনাও তাই।’ তার অনেক অনুরাগী তাঁর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন।

এক ব্যক্তি লেখেন, ‘আধুনিক যুগের আধুনিক শিল্পীর ভাষার কি অসাধারণ শব্দচয়ন!’ অপর একজন লেখেন, ‘এর গান আমি একটাও পুরোপুরি শুনিনি। অর্ধেক শুনেই ছেড়ে দিয়েছি এত জঘন্য।’ অন্য এক ব্যক্তি লেখেন, ‘ফসিলস ছাড়া তোমার গতি নাই। ব্যান্ড মানে প্রত্যেকটা মেম্বারের সন্মান। কথা কম বলে একটু ভালো গানে মন দিন।’ অপর একজন লেখেন, ‘এই লোকটা একটা অহংকারী উদ্ধত অভদ্রলোক।’

প্রসঙ্গত এদিনের শো থেকে রূপম ইসলাম (Rupam Islam) বিশ্বের বিভিন্ন প্রান্তে চলা নানা জিনিস নিয়ে প্রতিবাদ করতে দেখা গেছে। মঞ্চে তিনি কথা বলেছেন প্যালেস্তাইন ইজরায়েল যুদ্ধ, সিরিয়ার অবস্থা, সোনম ওয়াংচুক প্রমুখকে নিয়ে। তাতেই তার ভক্তরা কুর্ণিশ জানিয়েছেন।

আরও অন্যান্য খবর