মহানায়ক উত্তম কুমারের পাশাপাশি মহানায়িকা (Mahanayika) হিসেবে খ্যাত সুচিত্রা সেন। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার জায়গা অন্য কেউ আর কখনোই নিতে পারেননি তাই তিনি মহানায়িকা।সুচিত্রা সেনের রুপের ছটায় মুগ্ধ ছিল বাঙালি দর্শকেরা। উত্তম কুমারের সঙ্গে সুচিত্রাকে পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকতে দর্শক। ৬ এপ্রিল ছিল মহানায়িকা সুচিত্রা সেনের জন্মবার্ষিকী। ICCR কলকাতার অবনীন্দ্রনাথ গ্যালারিতে আয়োজিত হয়েছে মহানায়িকাকে নিয়ে বিশেষ প্রদর্শনী। সুচিত্রা সেন অভিনীত ছবির অরজিনাল পোস্টার বুকলেট গানের বই বিজ্ঞাপন ম্যাগাজিন কভার সবই থাকবে সেই প্রদর্শনীতে। ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত চলবে সুচিত্রার এই বিশেষ প্রদর্শনী।
মহানায়িকার মেয়ে মুনমুন সেন। মেয়ে মুনমুন সেন এর কাছে সুচিত্রা সেন কি ছিলেন মোহনায়িকা নাকি শুধুই নিজের মা কি বলছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে মহানায়িকার প্রসঙ্গে কথা বলেছেন মুনমুন সেন। তিনি জানিয়েছেন, “সুচিত্রা সেন তার কাছে মা ও মহানায়িকা একসাথে দুটি। আমরা যখন ভিড়ে বেরোতাম তখন আমি মাকে সামলে রাখতাম। মাকে হাত ধরে এগিয়ে দিতাম। একজন মেয়ে হিসেবে আমার খুব রাগ হত খুব বেশি ভিড় হলে। আমার কাছে এখনো একজন স্টার। মায়ের ড্রেসিং টেবিলে যখন বসি তখন এত বছর পরেও দ্বিধা হয়।”
মহানায়িকার মেয়ে হওয়া বেশ চাপের বলে মনে করেছেন মুনমুন সেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, “আমি যখন সাত মাসের প্রেগনেন্ট তখন এডভেটাইজিং হাউসে গিয়ে বলতাম মডেলিং করব, কেউ আমাকে নেয়নি। ছবি করতে গিয়েও আমাকে অনেকে বলতো সুচিত্রা সেনের মেয়ের আবার কি দরকার ছবি করার।” মুনমুন সেন আরও জানিয়েছেন, “আমি যখন বাইরে বের হই আমার অনেক অনুরাগীদের সাথেই দেখা হয় তারা কথা বলে, তবে আমার কাজ নিয়ে কিছু বলে না।” তবে মুনমুন সেনের ছবি না করার একমাত্র কারণ তিনি ভাল রোল পান না। ভালো রোল পেলে আমি কালই কাজ করব।
মহানায়িকার মুড নিয়েও এদিন সাক্ষাৎকারে কথা বলেছেন তার মেয়ে মুনমুন। মুনমুন সেন জানিয়েছেন, “মা মুডি ছিল ঠিকই। সবাই কখনোই ভালো ব্যবহার করেনা। তাই মা সহকর্মীদের সাথে তেমন কোন কথাই বলতেন না। তবে মেকআপ ম্যান, হেয়ার ড্রেসার বাকি কলাকুশলীদের সাথে মা একদম মিশে যেত গল্পে গল্পে। ” মহানায়িকার জন্মদিন নিয়ে মুনমুন সেন বলছেন, “মহানায়িকা কখনোই তার জন্মদিন নিয়ে কিছু বলেননি। তবে আমরা যখন থাকতাম মাসিরা আসতো সবাই একসাথে থাকতো সেটাই মায়ের জন্য অনেক কিছু ছিল।”





