‘সাংসদের ছবিগুলো যদি সবাইকে দেখাই…’, প্রকাশ্য সভা থেকে সৌমিত্রকে হুঁশিয়ারি মমতার, কেন এমন বললেন তৃণমূল নেত্রী?

লোকসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই নানান নেতানেত্রীদের আক্রমণের ঝাঁঝ আরও বাড়ছে। এর আগে প্রতিপক্ষ প্রার্থীরা একে অপরকে শানিয়ে এসেছেন, ধমকে এসেছেন। এবার খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) হুঁশিয়ারি শানালেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-কে।  

আজ, সোমবার বাঁকুড়ায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাঁকুড়ায় দুটি লোকসভা কেন্দ্র রয়েছে। একটি বাঁকুড়া ও অন্যটি বিষ্ণুপুর। বাঁকুড়া থেকে তৃণমূলের হয়ে লড়ছেন অরূপ চক্রবর্তী আর বিষ্ণুপুরে তৃণমূল প্রার্থী হলেন সুজাতা মণ্ডল। এই বিষ্ণুপুর থেকেই বিজেপি প্রার্থী করেছে সৌমিত্র খাঁ-কে যিনি সুজাতার প্রাক্তন স্বামী। এদিন নাম না করেই সৌমিত্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কী বলেছেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)?   

এতদিন পর্যন্ত বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নানান আক্রমণাত্মক মন্তব্য করে এসেছেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। ব্যক্তিগত আক্রমণও হয়েছে। ফলের দলের তরফে তাঁকে সতর্ক করা হয়েছিল। যদিও তা বিশেষ শোনেন নি তিনি। তবে এদিন বাঁকুড়ার সভা থেকে সৌমিত্রকে খোঁচা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেই। 

এদিন সভা থেকে মমতা (Mamata Banerjee) বলেন, “গত লোকসভায় বিজেপি বাঁকুড়া, বিষ্ণুপুরে জিতেছিল। কিছু করেছে? ক’বার তালডাংরা, রাইপুর গেছেন? আর বিষ্ণুপুরের সাংসদের কথা নাই বা বললাম। জানি না ডিভোর্স হয়েছে কি না। তাঁর স্ত্রী দাঁড়িয়েছেন সেখানে। তাঁর যদি আমি ফটোগুলি খুলি তাহলে বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবে, বিজেপি কত আদর্শবান দল। যাঁরা মিথ্যে কথা বলে বেড়ায়। সব ছবি আমার কাছে আছে”।

নির্বাচনী প্রচারের বেশ আগেই একবার সৌমিত্র খাঁ ময়নাপুর গ্রামে গিয়ে বলেছিলেন, তৃণমূল যদি ভোটের সময় কোনও অত্যাচার করে তাহলে তা সহ্য করা হবে না। তৃণমূলের চোখ উপড়ে নেওয়ার কথাও বলেছিলেন তিনি। এর পাল্টা দিয়ে সুজাতা মণ্ডল আবার নিজের প্রাক্তন স্বামীকে লম্পট, র’ক্ষি’তা নিয়ে ফুর্তি করছেন, এমন মন্তব্য করেছিলেন। বারবার স্বামীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন সুজাতা।

আর এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দিলেন হুঁশিয়ারি। এই হুঁশিয়ারি সম্পর্কে সৌমিত্র খাঁ বিশেষ কিছু বলতে না চাইলেও তিনি এটুকু বলেন, যা ছবি আছে, তা যেন সামনে আনা হয়। তাঁর কথায়, মিথ্যে দাবী করে মানুষকে বোকা বানাচ্ছেন তৃণমূল নেত্রী।

RELATED Articles