বুদ্ধিমত্তা, জ্ঞান ও দক্ষতার কারক বলা হয় গ্রহদের যুবরাজ বুধকে। কুণ্ডলীতে বুধের শক্তির কারণেই জীবনে নানান আরাম-আয়েশ পায় মানুষ। আবার অস্ত গেলে নানান নেতিবাচক ফলাফল দেয় এই গ্রহ।
গত ৪ এপ্রিল সকাল ১০ টা ৩৬ মিনিটে মেষ রাশিতে অস্তমিত হয়েছে বুধ। এই অস্ত যাওয়ার কারণে নানান রাশির সমস্যা বাড়তে চলেছে। একাধিক রাশির জাতক-জাতিকাদের উন্নতিতে আসবে বাধা।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
মিথুন রাশি
বুধের এই অস্ত অবস্থা মোটেও ভালো যাবে না এই রাশির জাতক-জাতিকা। এই সময় পরিশ্রম বৃথা যাবে এই রাশির জাতক-জাতিকাদের। কর্মজীবনে ব্যর্থতার সম্মুখীন হবেন এরা। নানান অনেক নেতিবাচক চিন্তা আসবে মনে এই সময় এই রাশির জাতক-জাতিকাদের। অনেক ধরনের সমস্যায় ফেঁসে যেতে পারেন। এই সময় আত্মবিশ্বাস কমতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। কেরিয়ারের কোনও সিদ্ধান্ত খুব সাবধানে নিন এই সময়।
বৃষ রাশি
বুধ গ্রহের নেতিবাচক প্রভাব পড়বে এই রাশির জাতক-জাতিকাদের উপর। এদের অগ্রগতিতে বাধা আসবে এই সময়। কর্মজীবনে অনেক সমস্যার সম্মুখীন হবেন এই রাশির জাতক-জাতিকারা। অফিসে কাজ করার সময় অনেক সমস্যায় পড়বেন। বসের অসন্তুষ্টির সম্মুখীন হবেন এই রাশির জাতক-জাতিকারা। বুধ গ্রহের কারণে অনেক ভুল সিদ্ধান্ত নিতে পারেন। বুধের অস্ত যাওয়া অশুভ ফল বয়ে আনবে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে।
কন্যা রাশি
বুধের অস্ত অবস্থা ভালো যাবে না এই রাশির জাতক-জাতিকাদের। অফিসে কাজের চাপ বাড়ার কারণে অস্থির থাকবেন এরা। কর্মক্ষেত্রে কোনও ভুল করতে পারেন যার ফল ভোগ করতে হবে এই রাশির জাতক-জাতিকাদের। পদোন্নতিও বন্ধ হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। বুধ অস্ত যাওয়ার কারণে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাতেও প্রভাব পড়তে পারে। চাকরিতে অসন্তুষ্ট বোধ করতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।





