‘ফণী’ আশঙ্কায় শূন্য মহানগরের রাস্তাঘাট। সঙ্গে গুজবে অবরোধ রেলস্টেশন।

আজ সকালে ওড়িশাতে আছড়ে পরেছে ‘ফণী’। ওড়িশাতে তান্ডব চালানোর পর এবারে ‘ফণী’-র মুখ বাংলার দিকে৷ আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে আজ রাতেই মহানগরে প্রবেশ করতে চলেছে ‘ফণী’ সাইক্লোন৷ তার জেরে ইতিমধ্যেই ঝোড়ো হাওয়া, বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে। আশঙ্কায় ইতিমধ্যেই শূন্য মহানগরের রাস্তাঘাট।

আরও পড়ুন – কলকাতার আরও কাছে ‘ফণী’। দূরত্ব ২৫০ কিমি।

 

আজ রাতে রাজ্যে প্রবেশের কথা ‘ফণী’-র। কিন্তু এই সাইক্লোনের প্রভাবে তার আগে থেকেই ৭০-৮০ কিমি প্রতি ঘন্টা গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া সঙ্গে থাকবে প্রবল বৃষ্টিপাত৷ এই আশঙ্কাতেই আজ বিকেল থেকে জনশূন্য হয়ে পরেছে মহানগরের রাস্তাঘাট। বন্ধ হয়ে গিয়েছে সাউথ সিটি মল সহ একাধিক মল। যারা বাইরে রয়েছেন তারাও বাড়ি ফেরার তাড়ায় রয়েছেন৷

আরও পড়ুন – ‘ফণী’-র পূর্বেই ঝড়ে তছনছ পশ্চিম মেদিনীপুর জেলার একাংশ৷

এর মধ্যেই গুজব ছড়ায় যে বিকেল ৫ টের পর থেকেই বন্ধ হয়ে যাবে সমস্ত লোকাল ট্রেন পরিষেবা। এই নিয়ে রেল যাত্রীরা আতঙ্কিত হয়ে বিক্ষোভ করেন এমনকি পরবর্তীতে বারাসাত স্টেশনে রেল অবরোধও করেন তারা। যদিও পরে রেল আধিকারিকরা জানান যে এটি সম্পূর্ণ ভাবে একটি গুজব। বিকেল পাঁচটার পর কোনো লোকাল ট্রেন বাতিল হয়নি। পূর্বে যে কটি লোকাল এবং এক্সপ্রেস বাতিল করা হয়েছিল হয়েছিল এখনও সেকটিই শুধু বাতিল রয়েছে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর