‘বাংলা কমার্শিয়াল ছবিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে মির্জা’, ছবির প্রিমিয়ারে টলিউড নিয়ে দৃঢ় প্রত্যয়ী অঙ্কুশ-ঐন্দ্রিলা

Ankush-Oindrila about Mirza: ঈদে মুক্তি পেয়েছে অঙ্কুশ ঐন্দ্রিলা অভিনীত সিনেমা মির্জা (Ankush-Oindrila about Mirza)। সিনেমা মুক্তির আগে বর্ধমানে গেছিলেন অঙ্কুশ। অঙ্কুশের হোম টাউন বর্ধমান। সিনেমা মুক্তির আগে বান্ধবী ঐন্দ্রিলা সেনকে নিয়ে তিনি গেছিলেন বর্ধমানে। বর্ধমানে গিয়েই অঙ্কুশ ঢুকে পড়েন তার ছোটবেলার এক বন্ধুর মিষ্টির দোকানে। ডায়েট ভুলে মিষ্টিতে ডুবে দিয়েছিলেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা (Ankush-Oindrila about Mirza)। বন্ধুর মিষ্টির দোকানে রাবড়ি খেতে দেখা যায় অঙ্কুশকে। এমনকি বান্ধবী ঐন্দ্রিলাকেও রাবরি খাইয়ে দেন অঙ্কুশ। তার এক টুকরো ঝলক উঠে এসেছিল ক্যামেরার পর্দায়।

অঙ্কুশ ঐন্দ্রিলাকে বর্ধমান এ দেখতে ভিড় জমিয়েছিলেন বহু অনুরাগীরাই। ছবির প্রচারে গিয়ে বান্ধবীকে বোন বলে সম্বোধন করেন অঙ্কুশ। মজা করে অঙ্কুশ বলেন, “ঐন্দ্রিলা ১২ বছর ধরে আমার ছোট্ট বোন। ১২-১৩ বছর হলে ভাই-বোনই হয়ে যায়।” অঙ্কুশের এই কথাই রেগে যান ঐন্দ্রিলা। ঐন্দ্রিলা বলেন, “কেন আমি তো অঙ্কুশকে কাকু বলি।” উত্তরে অঙ্কুশ বলেন, “আসলে ও আমাকে কাকু বলে, কারণ আমার হিরোইনটা আমার জানু বলে”। ছবির প্রচার করতে গিয়ে এমনই খুনসুটি করতে দেখা যায় অঙ্কুশ-ঐন্দ্রিলাকে (Ankush-Oindrila about Mirza)

তার কিছুদিন আগে ছবি মির্জার প্রচার করতে দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে হাজির হয়েছিলেন অঙ্কুশ ঐন্দ্রিলা জুটি। ছবির প্রযোজক হিসেবে নতুন সফর শুরু করেছেন অঙ্কুশ। এই ছবির প্রচারেই রচনার দিদি নাম্বার ওয়ান শোতে হাজির হয়েছে দুজন (Ankush-Oindrila about Mirza)। মির্জার প্রচার করতে গিয়ে অঙ্কুশ খুনসুটি উঠে এসেছে টিভির পর্দায়। ‌ দিদি নাম্বার ওয়ান এর এই এপিসোডে দেখা গেছিল, হেডফোন রাউন্ডে এক মহিলা প্রতিযোগিকে রচনা প্রশ্ন করছন, ‘অঙ্কুশের পাশে ঐন্দ্রিলাকে দেখে কী মনে হচ্ছে তোমার?’ তিনি গেয়ে ওঠেন, ‘পরাণ যায় জ্বলিয়া রে…’। হাত মুঠো করে তেড়ে আসেন ঐন্দ্রিলা, এরপরই ঐ মহিলা প্রতিযোগিকে ফ্লায়িং কিস ছুঁড়ে দেন টলিউডের অভিনেতা অঙ্কুশ হাজরা।

সুমিত-সাহিলের পরিচালনায় অঙ্কুশকে দেখা যাবে মির্জার চরিত্রে। সিনেমায় মাছ বিক্রেতার চরিত্রে দেখা যাবে ঐন্দ্রিলাকে। সিনেমায় তার নাম মুসকান। ধামাকাদার অ্যাকশনে ভরা থাকবে এই ছবি। চলতি বছর ঈদে মুক্তি পাবে মির্জা। এই ছবির হাত ধরে তৃতীয় বার বড় পর্দায় আসতে চলেছে অঙ্কুশ ঐন্দ্রিলা জুটি (Ankush-Oindrila about Mirza)। অঙ্কুশ হাজরা মোশান পিকচার্স-এর ব্যানারে মুক্তি পাবে এই ছবি। ট্রেলার দেখে উৎসাহিত অনুরাগীরা। ‌এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে, অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋষি কৌশিক, শোয়েব কবীর।

মির্জা ছবির প্রিমিয়ারের দিন, সাক্ষাৎকারে অঙ্কুশ বলেন, ‘এত কটা হিন্দি ছবির সাথে এত বড়ভাবে যে মির্জা রিলিজ হয়েছে, আমি খুব গ্রেটফুল। প্রথম প্রডিউসার আমি যার কাছে হিন্দি ছবির সামনে মির্জা এত বড় করে রিলিজ হচ্ছে।’

ঐন্দ্রিলা এ প্রসঙ্গে বলেছেন, ‘দর্শকরা খুব মন দিয়ে ছবিটা দেখুক, তাহলেই বুঝতে পারবে ছবিটা। এই ছবিটা বাংলা কমার্শিয়াল ছবিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে”। প্রিমিয়ারের দিন অঙ্কুশ ঐন্দ্রিলাকে দেখা গেছিল সাদা পোশাকে (Ankush-Oindrila about Mirza)। ঐন্দ্রিলার কথায় তাদের স্টাইলিস্ট অভিষেক রায় প্রথম থেকেই বলে দিয়েছিলেন মির্জার প্রিমিয়ারের দিন সাদা পড়তে হবে।

আরও অন্যান্য খবর